মজুত থাকতেও তেল সরবরাহ বন্ধ, যশোরে ফিলিং স্টেশনকে জরিমানা

২ সপ্তাহ আগে
যশোরে মজুত থাকতেও তেল সরবরাহ বন্ধ রাখার অভিযোগে একটি ফিলিং স্টেশনকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৯ মার্চ) বিকেলে এ অভিযান পরিচালনা করেন সদর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম হোসাইন।

অভিযানে সদর উপজেলার মোট আটটি ফিলিং স্টেশন পরিদর্শন করা হয়। প্রতিটি প্রতিষ্ঠানে সংরক্ষিত তেলের পরিমাণ, প্রয়োজনীয় কাগজপত্র ও সরবরাহ কার্যক্রম যাচাই করা হয়। এর মধ্যে তেল মজুদ থাকতেও সরবরাহ বন্ধ রাখার অভিযোগে যাত্রিক ফিলিং স্টেশনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম হোসাইন জানান, অভিযানে শহরের মনিহার এলাকার যাত্রিক ফিলিং স্টেশন-এ ৮১৫ লিটার পেট্রোল মজুদ থাকা সত্ত্বেও তেল সরবরাহ বন্ধ রাখার প্রমাণ পাওয়া যায়। বিষয়টি ভোক্তা অধিকার লঙ্ঘনের শামিল হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

 

আরও পড়ুন: কুষ্টিয়ায় ব্যবসায়ী গুলিবিদ্ধ, অবস্থা আশঙ্কাজনক

 

এছাড়া অভিযানে করিম ফিলিং স্টেশন, চলন্তিকা ফিলিং স্টেশন, প্রাইম ফিলিং স্টেশন, চয়নিকা ফিলিং স্টেশন, জালালউদ্দিন ফিলিং স্টেশন, আমিন ফিলিং স্টেশন এবং মনিহার সংলগ্ন মনির উদ্দিন ফিলিং স্টেশন পরিদর্শন করা হয়।

 

এসব প্রতিষ্ঠানে তেলের মজুদ ও বিক্রয় কার্যক্রম সন্তোষজনক পাওয়া গেলেও সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে। কেউ ইচ্ছাকৃতভাবে তেল সরবরাহ বন্ধ রেখে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন