সুনামগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র থেকে ৩৩/১১ কেভি উপকেন্দ্র পর্যন্ত সোর্স লাইনের একটি টাওয়ারের গোড়া মরিচায় মারাত্মকভাবে ক্ষয়ে গেছে। কালিপুর হাওর এলাকায় ওই স্থানে নতুন পোল স্থাপনের জরুরি সংস্কার কাজের জন্যই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ঘোষিত সময়সূচি অনুযায়ী, মঙ্গলবার দুপুর ২টা ৩০ মিনিট থেকে বিকেল ৬টা পর্যন্ত সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে। তবে কাজ শেষ হওয়া মাত্রই পুনরায় দ্রুততম সময়ে সংযোগ চালু করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাসেল আহমদ।
আরও পড়ুন: যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে
তিনি জানান, লাইনের নিরাপত্তা ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতেই এ জরুরি মেরামত কাজ হাতে নেয়া হয়েছে। নির্ধারিত সময়ের পর কাজ শেষ হওয়া মাত্রই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।
]]>
১ দিন আগে
২








Bengali (BD) ·
English (US) ·