বুধবার (১৫ এপ্রিল) সাতসকালে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ১৪৭ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ৮তম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমানের এ স্কোর ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।
এদিকে, তালিকায় শীর্ষে রয়েছে ভারতের দিল্লি শহর যার স্কোর ৩৩০, এছাড়া দ্বিতীয় অবস্থানে থাকা সেনেগালের রাজধানী ডাকারের স্কোর ২৫২। তৃতীয় অবস্থানে পাকিস্তানের লাহোর শহরের স্কোর ২২১, চতুর্থ স্থানে থাকা নেপালের রাজধানী কাঠমান্ডুর স্কোর ১৮৫, পঞ্চম অবস্থানে রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাই শহরের স্কোর ১৮২
আরও পড়ুন: দখল আর দূষণে বিপন্ন পিরোজপুরের ৪২ খাল
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
]]>

১৫ ঘন্টা আগে
১








Bengali (BD) ·
English (US) ·