সিনেমা সংশ্লিষ্টদের বরাত দিয়ে জানা গেছে, সিদ্ধার্থ আনন্দ এই সিনেমাটির পরিচালনার পাশাপাশি প্রযোজনার দায়িত্বেও থাকবেন। এটি শুধু ভৌতিক সিনেমা নয়, বরং এতে রহস্য এবং রোমাঞ্চের সংমিশ্রণও থাকবে।
বর্তমানে সিনেমাটির চিত্রনাট্য তৈরির কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের সেপ্টেম্বর মাস থেকেই সিনেমাটির দৃশ্যধারণ শুরু হওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন: ১০ বছর পর আবারও একসঙ্গে হতে পারেন রণবীর-ক্যাটরিনা!
ক্যারিয়ারে বেশ ব্যস্ত সময় পার করছেন অভিষেক। সম্প্রতি ‘কিং’ সিনেমায় তার লুক নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে, যেখানে তাকে নেতিবাচক চরিত্রে দেখা যাবে।
আরও পড়ুন: বিশ্বের ৫০০ স্ক্রিনে আবারও মুক্তি পাবে ‘ধুরন্ধর’
নতুন এই হরর প্রজেক্টেও নাকি একটি বাবা-মেয়ের সম্পর্কের সমীকরণ দেখা যাবে। এর আগে ‘আই ওয়ান্ট টু টক’ সিনেমায় বাবা-মেয়ের চরিত্রে তার অভিনয় প্রশংসায় আসে।

৪ সপ্তাহ আগে
৭








Bengali (BD) ·
English (US) ·