আহতরা হলেন, সদর ভেলুমিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার বেপারী ও ছাত্রদল কর্মী মো. জসিম পাটোয়ারী। বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী মহিবুল্যাহ, হাফেজ আবদুল মন্নান, হাফেজ মো. ইব্রাহিম, বি্বি মরিয়ম, ও সহিজল ইসলাম।
আহত আনোয়ার বেপারীর ভাতিজা আলাউদ্দিন জানান, রাত ৯টায় স্থানীয় ছাত্রদল সভাপতি জসিমের সাথে কথা বলতে বাড়ির কাছের রাস্তায় বের হন। এসময় আজিজ মোল্লা, মিরাজ, ফাহিম, মিজান ও ইউসুফ সহ ৭/৮ এসে আনোয়ার বেপারী, জসিম উদ্দিন বেধম মারধর করে। এলোপাতাড়ি পিটুনিতে তিনি জ্ঞান হারিয়ে ফেলে। পরে লোকজন এসে তাদের উদ্ধার করে হাসপাতাল ভর্তি করান। হামলাকারীরা সবাই বিজেপির (বাংলাদেশ জাতীয় পার্টি) কর্মী বলে আলাউদ্দিন দাবি করেন।
এদিকে রাতে সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ ফেসবুক লাইভে এসে এ ঘটনাকে ন্যাক্কার উল্লেখ করেছেন। তিনি ভোটের কয়েক ঘণ্টা আগে এমন ঘটনাকে মর্মান্তিক বলে দাবি করেন।
আরও পড়ুন: জামায়াত নেতার বাড়িতে খাবার খেতে গিয়ে আটক নির্বাচন সংশ্লিষ্ট ২ কর্মকর্তা
বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ভোলা জেলা সাধারণ সম্পাদক মোতাছিন বিল্লাহ জানান, বিজেপির কেউ এই মারধরে সাথে জড়িত নয়। ভোটে বিরুপ প্রভাব ফেলার জন্য কিছু লোক বিজেপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।
ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় কোনো অভিযোগ করা হয়নি।
আরও পড়ুন: নাটোরের গুরুদাসপুরে যুবদল নেতাকে কুপিয়ে জখম
এদিকে বুধবার মধ্যরাতে বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ২ন নম্বর ওয়ার্ডের সহিজল ইসলামের বাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। সহিজল ইসলামের ছেলে আলামিন জানান, স্থানীয় বিএনপি কর্মী মফিজ হাওলাদারের নেতৃত্বে ঘরে হামলা চালায় ও মারধর করে করে ৫ জনকে আহত করে। এরমধ্যে ৩ জন গুরুতর আহত। তাদের অভিযোগ, জামায়াতে ইসলামী করায় ভোট কেন্দ্র না যাওয়ার এ হামলা করা হয়। তবে রাতে ফোনে না পাওয়ায় বিএনপির কারো বক্তব্য পাওয়া যায়নি।
]]>

১ মাস আগে
৫







Bengali (BD) ·
English (US) ·