শনিবার (১১ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রেসক্লাব মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ৪৬ জন ভোটারের মধ্যে ৪৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ৫টি পদে মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, সভাপতি পদে ২০ ভোট পেয়ে নজরুল হক অনু বিজয়ী হয়েছেন, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আহাদ চৌধুরী তুহিন পেয়েছেন ১৩ ভোট। সাধারণ সম্পাদক পদে নাসির উদ্দিন লিটন ২১ ভোট পেয়ে জয়ী হন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিরুল ইসলাম পান ১২ ভোট। সহসভাপতি পদে মো. সোলাইমান ১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মেজবাহ উদ্দিন শিপু পেয়েছেন ১৬ ভোট। যুগ্ম সম্পাদক পদে কামরুল ইসলাম ২৫ ভোট পেয়ে জয়লাভ করেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. জসিম রানা পান ১৯ ভোট। এছাড়া কোষাধ্যক্ষ পদে সর্বোচ্চ ২৯ ভোট পেয়ে নুরে আলম ফয়জুল্লাহ বিজয়ী হয়েছেন, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মিজানুর রহমান পেয়েছেন ১৫ ভোট।
এছাড়া দপ্তর সম্পাদক পদে ছোটন সাহা এবং নির্বাহী সদস্য পদের দুটির মধ্যে একটিতে মো. মোতাছিন বিল্লাহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।
আরও পড়ুন: স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে সাংবাদিকদের বেতন কাঠামো নির্ধারণ: তথ্যমন্ত্রী
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন ভোলা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. জামাল হোসেন। কো-চেয়ারম্যান ছিলেন কলেজ শিক্ষক সমিতির জেলা সভাপতি মো. এনামুল হক এবং জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন।
কমিশনার হিসেবে নির্বাচন পরিচালনা করেন অ্যাডভোকেট মো. ইউছুফ (২), অ্যাডভোকেট মোহাম্মদ তোয়াহা, অ্যাডভোকেট মো. আরিফুর রহমান এবং খন্দকার আল আমিন।
বিকেল ৪টায় নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়। জয়ী প্রার্থীরা ভোলা প্রেসক্লাবের মর্যাদা রক্ষায় এবং সাংবাদিকদের স্বার্থ সংশ্লিষ্ট কাজে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন।

১ দিন আগে
১








Bengali (BD) ·
English (US) ·