> শেরপুর-১ (সদর) আসনের একটি ভোটকেন্দ্রে ধানের শীষ প্রতীকে সিল মারা শতাধিক ব্যালট উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। বিস্তারিত এখানে।
ভোট বয়কটের কোনো পরিকল্পনা নেই ১১ দলীয় জোটের: নাসীরুদ্দীন পাটওয়ারী
জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের নির্বাচন বয়কট করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ঢাকা-৮ আসনের জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। বিস্তারিত পড়ুন এখানে।
ফরিদপুরে দুটি কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তা প্রত্যাহার
ফরিদপুরে দুটি সংসদীয় আসনের দুটি কেন্দ্র থেকে দুজন প্রিজাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। নির্বাচনী কেন্দ্রে বেআইনিভাবে বহিরাগতদের অনুপ্রবেশের অভিযোগে তাদের প্রত্যাহার করা হয়। বিস্তারিত পড়ুন এখানে।
ভোট দিলেন প্রধান উপদেষ্টা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে রাজধানীর গুলশান-২ এর মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। বিস্তারিত পড়ুন এখানে।
আমাদের নারী এজেন্টদের হেনস্তা করা হচ্ছে: তাসনিম জারা
বিভিন্ন কেন্দ্রে নারী এজেন্টদের হেনস্তা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা-৯ আসনের সতন্ত্র প্রার্থী তাসনিম জারা। বিস্তারিত পড়ুন এখানে।
ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ভোটগ্রহণ চলাকালে দায়িত্ব পালনরত অবস্থায় মো. মুজাহিদুল ইসলাম নামে এক পোলিং অফিসারের মৃত্যুর ঘটনা ঘটেছে। বিস্তারিত পড়ুন এখানে।
চট্টগ্রামে ভোটকেন্দ্রে একজনের মৃত্যু
চট্টগ্রামে ভোট দিতে গিয়ে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় অসুস্থ হয়ে মনু মিয়া নামে ৫৫ বছর বয়সি এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বিস্তারিত পড়ুন এখানে।
মানুষ ভোটকেন্দ্রে এলে যেকোনো ষড়যন্ত্র রুখে দেয়া সম্ভব: তারেক রহমান
মানুষ ভোটকেন্দ্রে এলেই যেকোনো ষড়যন্ত্র রুখে দেয়া সম্ভব বলে মন্তব্য করেছেন ঢাকা-১৭ এবং বগুড়া-৬ আসনে সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি। বিস্তারিত পড়ুন এখানে।
আনন্দঘন পরিবেশে ভোট হচ্ছে: নৌবাহিনী প্রধান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আনন্দঘন পরিবেশে হচ্ছে বলে জানিয়েছেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।
সকালে রাজধানীর বারিধারা স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজে ভোট দিয়ে গণমাধ্যমে তিনি এ কথা জানান।
নৌবাহিনী প্রধান বলেন, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আজকের ভোটের মাধ্যমে জাতি গণতান্ত্রিক ধারায় ফিরে যাবে।
সকাল সকাল ভোট দিতে পেরে উচ্ছ্বসিত ভোটাররা
ভোরের আলো ফোটার পরপরই ভোটকেন্দ্রের সামনে ভোটারদের লাইন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ভিড়। উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন ভোটাররা। সকাল সকাল ভোট দিতে পেরে উচ্ছ্বসিত ভোটাররা। রাজধানী ঢাকার কেরানীগঞ্জের কয়েকটি কেন্দ্রে দেখা যাচ্ছে এমন চিত্র।
কেন্দ্রগুলোতে যথাসময়ে শুরু হয় ভোটগ্রহণ। ভোটাররা সুশৃঙ্খলভাবে কেন্দ্রের ভেতরে প্রবেশ করছেন এবং ভোট দিয়ে বের হয়ে আসছেন। তাদের চোখে-মুখে ভোট দিতে পারার অনুভূতি স্পষ্ট। ভোট দেয়া শেষে কেউ কেউ ভোটকেন্দ্রের সামনে দাঁড়িয়ে সেলফি তুলেছেন। তরুণ ভোটাররা বলছেন, ভিড় এড়াতে এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে সকালেই কেন্দ্রে এসেছেন তারা।
ভোটের পরিস্থিতি আশাব্যঞ্জক: ইসি সচিব
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পরিস্থিতি আশাব্যঞ্জক বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।
সকাল সাড়ে ৮টায় রাজধানীর ওয়েস্ট ধানমন্ডি ইউসুফ হাই স্কুলে ভোট দিয়ে গণমাধ্যমে তিনি এ কথা বলেন।
আখতার আহমেদ বলেন, ‘এত বছরের চেষ্টায় আজ আমরা একটি সুষ্ঠু নির্বাচন করতে পারছি। আমরা একটি আবেগঘন পরিবেশে ভোট দিচ্ছি। এটি সবার চেষ্টায় হয়েছে। আসুন, আমরা সবাই ভোট দিই।’
ভোট সুষ্ঠু হলে ফলাফল মানবো, অন্যদেরকেও মানতে হবে: জামায়াত আমির
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হলে ফলাফল যাই হোক, তা মেনে নেবেন বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান। ছোট কোনো ইস্যুতে ছাড় দিলেও বড় বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি।
সকালে মিরপুরে মনিপুর বয়েজ হাই স্কুল মাঠে ভোটকেন্দ্রে ভোট দিয়ে জামায়াত আমির গণমাধ্যমে এসব কথা বলেন।
ড. শফিকুর রহমান বলেন,
বহু বছর দেশবাসী ভোট দিতে পারেননি, আমিও পারিনি। ২০১৪, ’১৮ ও ’২৪ সালে জেলেই ছিলাম, ভোট দেয়ার সুযোগনি। এই তিনটা ভোট হারানোর পরে আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালা আমাদেরকে ভোট দেয়ার সুযোগ দিয়েছেন। আল্লাহ তায়ালা এই ভোটের মাধ্যমে বাংলাদেশে একটা নতুন অধ্যায়ের সূচনা করে দিন।
বেলা গড়ানোর সাথে সাথে আমরা বিজয়ের দ্বারপ্রান্তের দিকে যেতে থাকব: হাসনাত
বেলা গড়ানোর সাথে সাথে বিজয়ের দ্বারপ্রান্তের দিকে যাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন কুমিল্লা-৪ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কুমিল্লার দেবীদ্বারে ভোট দেয়ার পর গণমাধ্যমের সাথে কথা বলার সময় এই আশাবাদ ব্যক্ত করেন।
এজেন্ট বা অন্য কোনো সমস্যা প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, ‘ইনশাল্লাহ, এখনো পর্যন্ত কোনো সমস্যা হয় নাই। টেকনিক্যাল এবং প্রক্রিয়াগত কোনো জটিলতার খবর এখনো আমার কাছে আসেনি; যদি আসে তবে অবশ্যই জানাবো।’
শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে: কমনওয়েলথ অবজারভার গ্রুপ
সারাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে কাজ করছে বিভিন্ন পর্যবেক্ষক সংস্থা। কমনওয়েলথ অবজারভার গ্রুপ চেয়ারপারসন ও ঘানার সাবেক প্রেসিডেন্ট নানা আকুফো-আড্ডো বলেছেন, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। আশা করছি পুরো বাংলাদেশে এভাবে ভোট গ্রহণ হবে।
সকালে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র পর্যবেক্ষণ করে গণমাধ্যমে এ কথা বলেন তিনি।
এদিকে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশন প্রধান ইভার্স আইজাবস বলেছেন, বাংলাদেশের গণতন্ত্রের জন্য আজ একটি গুরুত্বপূর্ণ দিন। সঠিক সময়ে ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। অবাধ ও গ্রহণযোগ্য একটি নির্বাচনের প্রত্যাশা করছে ইইউ।
সরকার গঠনের দ্বারপ্রান্তে ১১ দলীয় জোট: নাহিদ ইসলাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে ১১ দলীয় জোট সরকার গঠনের দ্বারপ্রান্তে রয়েছে বলে মনে করেন ঢাকা-১১ আসনের প্রার্থী ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
সকালে এ কে এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘আমরা মনে করছি, ১১ দলীয় জোট সরকার গঠনের দ্বারপ্রান্তে রয়েছে। আমরা বিশ্বাস করি, যদি ভোট সুষ্ঠু হয়, তবে আমরা বিজয়ী হয়ে বেরিয়ে আসবো।’
সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা মির্জা ফখরুলের
সকাল পৌনে ৮টার দিকে ভোট দিয়েছেন ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।ঠাকুরগাঁওয়ে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোট দেন তিনি।
পরে মির্জা ফখরুল ইসলাম সাংবাদিকদের বলেন, অনেক আত্মত্যাগের মাধ্যমে আমরা আজকের দিনটি পেয়েছি। লাখ লাখ মানুষ গুম, খুন হয়েছে। সবার অংশগ্রহণের মধ্য দিয়ে এই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে বলে প্রত্যাশা করছি।
দেশের মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এসব কেন্দ্রে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ থাকবে। এবারের নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে।
এই নির্বাচনে মোট ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী সংখ্যা ১ হাজার ৭৫৫ জন, স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। নারী প্রার্থী ৮৩ জন (দলীয় ৬৩ জন এবং স্বতন্ত্র ২০ জন)।
এবার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দেশের ২৯৯টি আসনের ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তাদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং হিজড়া ১ হাজার ২৩২ জন।
জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন বাতিল করেছে ইসি। এ কারণে এই আসনটি বাদে ২৯৯ সংসদীয় আসনে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

৪ সপ্তাহ আগে
৬







Bengali (BD) ·
English (US) ·