ভোটের লাইনে দাঁড়িয়ে হঠাৎ অসুস্থ, তাৎক্ষণিক করণীয় কী?

১ মাস আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। সারাদেশে একযোগে ৪২ হাজারের বেশি কেন্দ্রে ভোট দেবেন ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯ জন ভোটার। গণতন্ত্রের উৎসব মানেই ভোটের দিন। সকাল থেকেই কেন্দ্রে লম্বা লাইন, রোদ-বৃষ্টি উপেক্ষা করে ভোট দিতে আসেন নানা বয়সী মানুষ।

ভোটের সময় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা, গরম আবহাওয়া, ভিড় বা শারীরিক দুর্বলতার কারণে অনেক সময় কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়তে পারেন। এমন পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে দ্রুত ও সঠিক পদক্ষেপ নেয়াই সবচেয়ে জরুরি।

 

কেন হঠাৎ অসুস্থতা হতে পারে?

ভোটের লাইনে দাঁড়িয়ে অসুস্থ হওয়ার পেছনে কয়েকটি সাধারণ কারণ থাকতে পারে—

 

১. দীর্ঘ সময় না খেয়ে বা পানি না খেয়ে থাকা


২. অতিরিক্ত গরমে ডিহাইড্রেশন


৩. লো ব্লাড প্রেসার বা হাই ব্লাড প্রেসারের সমস্যা


৪. ডায়াবেটিসজনিত সুগার কমে যাওয়া


৫. হৃদরোগ বা শ্বাসকষ্টজনিত জটিলতা


৬. অতিরিক্ত ভিড় ও মানসিক চাপ

 

আরও পড়ুন: কীভাবে চিহ্নিত হয় ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র, ঢাকায় কতটি?


কী কী লক্ষণ দেখা দিতে পারে?


১. মাথা ঘোরা বা ঝাপসা দেখা


২. হঠাৎ দুর্বল লাগা


৩. বমি বমি ভাব


৪. বুকব্যথা বা শ্বাস নিতে কষ্ট


৫. অতিরিক্ত ঘাম


৬. অজ্ঞান হয়ে যাওয়া

 

আরও পড়ুন: ভোট কেন্দ্রে মোবাইল নেয়ার বিষয়ে ইসির নতুন নির্দেশনা


তাৎক্ষণিক করণীয়

১. দ্রুত বসার বা শোয়ানোর ব্যবস্থা: ব্যক্তিকে দাঁড় করিয়ে রাখবেন না। মাটিতে বা বেঞ্চে শুইয়ে দিন। সম্ভব হলে পা সামান্য উঁচু করে দিন, এতে রক্ত সঞ্চালন স্বাভাবিক হতে সাহায্য করে।

২. ভিড় সরিয়ে দিন: অসুস্থ ব্যক্তির চারপাশে বেশি মানুষ জড়ো হলে বাতাস চলাচল বাধাগ্রস্ত হয়। খোলা জায়গায় নিয়ে যান।

৩. টাইট কাপড় ঢিলা করুন: গলার বোতাম, ওড়না বা বেল্ট ঢিলা করে দিন যেন শ্বাস নিতে সুবিধা হয়।

৪. পানি দিন (সচেতন থাকলে): ব্যক্তি যদি সচেতন থাকেন, অল্প অল্প করে পানি বা স্যালাইন দিন। ডায়াবেটিসের রোগী হলে দ্রুত সুগার লেভেল কমে গেলে মিষ্টি কিছু দেওয়া যেতে পারে।

৫. লক্ষণ পর্যবেক্ষণ করুন: বুকব্যথা, একপাশ অবশ হয়ে যাওয়া, কথা জড়িয়ে যাওয়া—এসব স্ট্রোক বা হার্ট অ্যাটাকের লক্ষণ হতে পারে। এমন হলে সময় নষ্ট না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেয়া জরুরি।

৬. জরুরি সেবা ডাকুন: পরিস্থিতি গুরুতর মনে হলে দ্রুত অ্যাম্বুলেন্স বা স্থানীয় স্বাস্থ্যকর্মীদের খবর দিন। ভোটকেন্দ্রে সাধারণত প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা বা আইনশৃঙ্খলা বাহিনী থাকে—তাদের সহায়তা নিন।


আগে থেকে যেসব প্রস্তুতি জরুরি

 

১. খালি পেটে ভোট দিতে যাবেন না


২. পর্যাপ্ত পানি পান করে বের হন


৩. ডায়াবেটিস বা প্রেসারের রোগীরা নিয়মিত ওষুধ সেবন করুন


৪. রোদ এড়াতে ছাতা বা টুপি ব্যবহার করুন


৫. সম্ভব হলে কম ভিড়ের সময়ে ভোট দিতে যান

]]>
সম্পূর্ণ পড়ুন