ভোটকেন্দ্রে যাওয়ার আগে ৪টি তথ্য না জানলেই বিপদ!

৪ সপ্তাহ আগে
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনের মাধ্যমেই জাতীয় সংসদের সদস্য ও বাংলাদেশের পরবর্তী সরকার নির্ধারণ হবে। তাই নিজের ভোটাধিকার প্রয়োগ করতে ভোটকেন্দ্রে যাওয়ার আগে ৪টি তথ্য জানা জরুরি।

নির্বাচনের দিন কোনোভাবেই তাড়াহুড়ো করে ভোটকেন্দ্রে যাবেন না। এতে প্রয়োজনীয় তথ্য না জানার অভাবে আপনি ভোগান্তিতে পড়বেন। ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। অপ্রয়োজনীয় ঝামেলার সম্মুখীন হবেন।

 

তাই ঝামেলা এড়াতে ভোটকেন্দ্রে যাওয়ার আগে যে ৪টি তথ্য আপনার জানা জরুরি তাহলো-

 

১। ভোট দিতে ভোটকেন্দ্রে যাওয়ার আগে অবশ্যই আপনার সাথে রাখুন আপনার জাতীয় পরিচয় পত্র বা এনআইডি কার্ডের ফটোকপি।

 

২। আপনি কোন কেন্দ্রের ভোটার, আপনার ভোটার নাম্বার কত, সে অনুযায়ী ভোটকেন্দ্রে কক্ষ নাম্বার কত তা আগেই জেনে নিন।

 

মোবাইলের মাধ্যমে ঘরে বসেই এ তথ্য আপনি পেতে পারেন। এরজন্য স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন। অ্যাপ দিয়ে এসব তথ্য জানা ঝামেলা মনে হলে ১০৫ নাম্বারে কল করেও এসব তথ্য পাওয়া যাবে।

 

এছাড়া আপনার এলাকার আশপাশে থাকা নির্বাচনী তথ্য সেবাকেন্দ্র বা আনসার বাহিনি থেকে এনআইডি কার্ডের ফটোকপি দেখিয়ে এসব তথ্য জেনে নিতে পারেন।

 

৩। ভোটগ্রহণ চলবে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। তাই এ সময়ের মধ্যেই ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে আপনার ভোটাধিকার প্রয়োগ করুন।

 

আরও পড়ুন: ভোটকেন্দ্রে গিয়ে দেখলেন আপনার ভোট দেয়া হয়ে গেছে, কী করবেন তখন?

 

৪। এবার দেশে একসঙ্গে অনুষ্ঠিত হচ্ছে দুটি ভোটগ্রহণ। একটি সংসদ নির্বাচন ও অন্যটি গণভোট। মনে রাখবেন, সংসদ নির্বাচনের জন্য সাদা ও গণভোটের জন্য গোলাপি ব্যালট পেপার।

 

এ দুই ব্যালট পেপার হাতে পাওয়ার পর তা নিয়ে গোপন ঘরে ঢুকুন। সংসদ নির্বাচনে আপনার পছন্দের প্রার্থীর মার্কায় সিল দিন। এরপর গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে হলে সে ঘরে এবং ‘না’-এর পক্ষে ভোট দিলে ‘না’র ঘরে সিল দিন।

 

এবার আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। এ দুই মহামূলবান ভোট কোনোভাবেই যেন বাতিল না হয় সেজন্য সর্তকতার সাথে ব্যালট পেপার ভাজ করুন। খেয়াল রাখবেন, ভাজটি এমন হতে হবে যেন আপনার দেয়া সিলের কালি কোনোভাবেই অন্য ঘরে না পড়ে।

 

সিল দেয়া ব্যালট পেপার প্রথমে লম্বালম্বি (বামে) এবং পরে আড়াআড়িভাবে ভাজ (ডানে) করুন। ছবি: সংগৃহীত

 

এরজন্য ব্যালট পেপার প্রথমে লম্বালম্বিভাবে ভাজ করুন। এরপর আড়াআড়িভাবে ভাজ করুন। দুটি ব্যালট পেপার সঠিকভাবে ভাজ হয়ে গেলে ভোট দুটি ব্যালট বাক্সে ফেলুন। 

 

আরও পড়ুন: ভোটের লাইনে দাঁড়িয়ে হঠাৎ অসুস্থ, তাৎক্ষণিক করণীয় কী?

]]>
সম্পূর্ণ পড়ুন