ভূমি মন্ত্রণালয়ের চাকরির পরীক্ষার তারিখ ঘোষণা

২ সপ্তাহ আগে

ভূমি মন্ত্রণালয়ের ১১তম থেকে ২০তম গ্রেডের বিভিন্ন ক্যাটাগরিতে ৩৪টি পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে এমসিকিউ (MCQ) পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্র ঘোষণা করা হয়েছে।

পরীক্ষার গুরুত্বপূর্ণ তথ্য
পরীক্ষার তারিখ: ১১ এপ্রিল ২০২৬, রোজ শনিবার
পরীক্ষার সময়: সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত
পরীক্ষার ধরণ: এমসিকিউ (MCQ)

শক্তি ফাউন্ডেশন নেবে ২০০ ট্রেইনি অফিসার, বেতন ২৭০০০, আবেদন ৩০ এপ্রিল পর্যন্ত

পরীক্ষার কেন্দ্রগুলো

তেজগাঁও মডেল হাইস্কুল, তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজ, সরকারি বিজ্ঞান কলেজ, তেজগাঁও সরকারি উচ্চবিদ্যালয়, মগবাজার গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজ, বিটিসিএল আইডিয়াল স্কুল এবং মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা।

প্রবেশপত্র সংগ্রহ

পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড ও অন্যান্য তথ্য টেলিটকের মাধ্যমে প্রার্থীদের মুঠোফোনে এসএমএসের মাধ্যমে জানানো হচ্ছে। প্রবেশপত্র সংগ্রহের জন্য ভিজিট করুন: minland.teletalk.com.bd

যুব উন্নয়ন অধিদপ্তরে চাকরি, পদ ১০৩
সম্পূর্ণ পড়ুন