শনিবার (২৪ জানুয়ারি) রাতে বরিশাল নগরীর বগুড়া রোড এলাকার হোসেন মঞ্জিলে কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ এসব কথা বলেন।
তিনি বলেন, ‘তার শৈশব ও বেড়ে ওঠার স্মৃতির সঙ্গে কিশোর কণ্ঠ গভীরভাবে জড়িত। কিশোর কণ্ঠ শুধু একটি শিশুতোষ ম্যাগাজিন নয়, এটি চিন্তা, লেখা ও ভিন্নমত প্রকাশের একটি বিদ্যালয়।'
তিনি আরও বলেন, ‘যেকোনো মত, যেকোনো চিন্তা তা যে পক্ষেরই হোক লেখালেখি ও প্রকাশের স্বাধীনতায় তিনি ব্যক্তিগতভাবে বিশ্বাসী।
আরও পড়ুন: আব্দুল আউয়াল মিন্টুর বিরুদ্ধে অভিযোগ এড়িয়ে গেছে ইসি: হাসনাত
ঐতিহাসিক এক উদাহরণ টেনে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘ব্রিটেনে এক সময় রাজা ভিন্নমত দমন করলেও পরবর্তীতে দার্শনিক জন মিল্টনের লেখার মধ্য দিয়েই মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে আন্দোলন গড়ে ওঠে।’
তিনি বলেন, ‘শিশুতোষ মাসিক ম্যাগাজিন হিসেবে কিশোর কণ্ঠ দীর্ঘদিন ধরে নিয়মিত প্রকাশিত হয়ে আসছে। স্কুল-কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন অ্যাসাইনমেন্ট ও লেখালেখির মাধ্যমে এই পত্রিকার সঙ্গে যুক্ত থেকেছে। প্রতি মাসে পাঠকদের মতামত পাঠানোর সুযোগ থাকায় ছোটবেলা থেকেই নিজের মত প্রকাশ ও স্বাধীনভাবে ভাবার চর্চা তৈরি হয়।’
শেখ হাসিনা ও আওয়ামী লীগের শাসনামলকে ফ্যাসিবাদী সময় উল্লেখ করে তিনি বলেন, ‘সে সময় কিশোর কণ্ঠের প্রচার ও মানুষের হাতে পৌঁছানোর ক্ষেত্রে নানা ধরনের বাধা দেয়া হয়েছিল। অনেক ক্ষেত্রে প্রকাশ কার্যক্রম কার্যত সীমিত হয়ে পড়ে।’
আরও পড়ুন: দশ টাকার জন্যও কারও কাছে যাব না: হাসনাত আব্দুল্লাহ
তিনি বলেন, ‘লেখা ও মতপ্রকাশের জায়গা সংকুচিত করাই ছিল সেই সময়ের বাস্তবতা। তবে নতুন করে কিশোর কণ্ঠের কার্যক্রম চালু হওয়াকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন।
এই উদ্যোগ শিশু-কিশোরদের মধ্যে প্রশ্ন করার সাহস, ভিন্নমত প্রকাশের নান্দনিক চর্চা এবং ভাষার মাধ্যমে চিন্তা প্রকাশের শক্তি গড়ে তুলবে বলে জানান তিনি।
অনুষ্ঠানে কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি, সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

৪ সপ্তাহ আগে
৭







Bengali (BD) ·
English (US) ·