ম্যাথাউসের মতে, ভিনিসিউস প্রতিপক্ষকে প্ররোচিত করেন এবং খেলোয়াড়দের সঙ্গে ঝামেলায় জড়ান। স্কাই স্পোর্টসকে এক সাক্ষাৎকারে জার্মান এই সাবেক ফুটবলার বলেছেন, 'ভিনিসিউস নিঃসন্দেহে দারুণ খেলোয়াড়, কিন্তু প্রতিপক্ষকে উসকানি দেয়। ট্যাকল করলে অভিযোগ করা শুরু করে, কাঁদে।'
রিয়াল মাদ্রিদের ক্লাবকেও তিনি আক্রমণ করেছেন। ২০২৪ সালের ব্যালন ডি’অরের অনুষ্ঠানে রদ্রি নির্বাচিত হওয়ার পর অংশ না নেয়াকে অসন্মানজনক হিসেবে উল্লেখ করেছেন। ম্যাথাউস বলেন, 'প্রতিপক্ষ ও অন্য খেলোয়াড়দের সম্মান দেখানো উচিত। তারা অনুষ্ঠান বর্জন করেছে, যা ঠিক হয়নি।'
আরও পড়ুন: আবারও হাঁটুর অস্ত্রোপচার করিয়েছেন নেইমার
এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে ফিফা বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ার পরও ম্যাথাউস ভিনিসিউসের আচরণ নিয়ে হতাশা প্রকাশ করেছিলেন। তিনি ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে নেইমারের সঙ্গে তুলনা করে বলেন, 'নতুন নেইমার, প্রতিভা অসাধারণ, কিন্তু অস্থির। দর্শক উসকে দেয়, প্রতিপক্ষের সঙ্গে ঝামেলায় জড়ায়।'
ম্যাথাউসের মন্তব্যে কোয়ার্টার ফাইনালের উত্তেজনা আরও বেড়েছে। আজ রাত ১টায় বাংলাদেশ সময় শুরু হবে বার্নাব্যুতে প্রথম লেগের এই ম্যাচ, যা ফুটবল বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে।

১ ঘন্টা আগে
১







Bengali (BD) ·
English (US) ·