ভাষাশহীদদের শ্রদ্ধা জানালেন মন্ত্রিপরিষদ সদস্যরা

৩ সপ্তাহ আগে
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মন্ত্রিপরিষদের সদস্যরা। এতে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার দিবাগত রাতে (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১১ মিনিটে ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর।

 

এছাড়া দলীয় প্রধান হিসেবে বিএনপি নেতাদের নিয়েও ভাষাশহীদদের শ্রদ্ধা জানান তারেক রহমান।

 

এরআগে, রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হয়ে রাষ্ট্রপতি ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ মিনারের বেদীতে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পাশাপাশি শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান স্ত্রী জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমানকে নিয়েও ভাষাশহীদদের শ্রদ্ধা জানান।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে শহীদ মিনারে অভ্যর্থনা জানান। এ সময় বিভিন্ন দফতরের মন্ত্রী, প্রতিমন্ত্রী, কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

আরও পড়ুন: ভাষাশহীদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

 

এছাড়া একুশের প্রথম প্রহরে ভাষাশহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ১১ দলীয় জোটের নেতাকর্মীরা। সংসদের বিরোধীদলীয় নেতা জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে জোটের অন্য এমপিরাও উপস্থিত ছিলেন। এ সময় বিরোধী দলের চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামও উপস্থিত ছিলেন।

 

 তিন বাহিনীর প্রধান, ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যও ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান।  

 

]]>
সম্পূর্ণ পড়ুন