ভাষার সঠিক চর্চা প্রয়োগে বন্ধুসভার বন্ধুরা সচেষ্ট থাকবেন

২ সপ্তাহ আগে

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাশহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে ফেনী বন্ধুসভা। এ উপলক্ষে একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বন্ধুরা।

এ সময় উপস্থিত ছিলেন ফেনী বন্ধুসভার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, প্রথম আলোর জেলা প্রতিনিধি নাজমুল হক শামীম, ফেনী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোশারফ হোসেন, অর্পণ ট্রেডের স্বত্বাধিকারী ইকবাল আহমদ, নিউ আমেরিকান ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক নুরুল আমিন, ফেনী কার্ডিয়াক সেন্টার অ্যান্ড স্পেশালাইজড হাসপাতালের চেয়ারম্যান ডা. মোহাম্মদ মুসা হাসনাত।

বন্ধুদের মধ্যে সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক দিপংকর রায় চৌধুরী, সহসভাপতি দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক তন্ময় নাথ, সাংগঠনিক সম্পাদক নুর উদ্দিন ভূঞা, সহসাংগঠনিক সম্পাদক সাইফ উদ্দিন, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, প্রশিক্ষণ সম্পাদক নাসিম আনোয়ার, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক শহিদুল ইসলাম, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক আবুল হাসান, বইমেলা সম্পাদক আব্দুল্লাহ আল আবিদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

একুশের প্রথম প্রহরে জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফেনী বন্ধুসভার পুষ্পস্তবক অর্পণ।

সভাপতি মোহাম্মদ ইব্রাহিম বলেন, ‘বায়ান্নর ভাষা আন্দোলনে যে কজন শহীদ হয়েছিলেন, তাঁদের মধ্যে অন্যতম একজন ভাষাশহীদ আবদুস সালাম। তাঁর বাড়ি ফেনীর দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের সালামনগরে। ভাষা আন্দোলনে শহীদদের মধ্যে একজন ফেনীর, যা আমাদের জন্য গর্বের। ভাষার সঠিক চর্চা প্রয়োগে বন্ধুসভার বন্ধুরা সব সময় সচেষ্ট থাকবেন।’

প্রথম আলোর ফেনী প্রতিনিধি নাজমুল হক শামীম বলেন, ‘বন্ধুসভার সদস্যরা সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি জাতীয় গুরুত্বপূর্ণ দিবসগুলো যথাযথ মর্যাদায় পালন করেন। ভাষার জন্য যাঁরা জীবন দিয়েছেন, তাঁদের এই আত্মত্যাগ কখনো ভোলার নয়। মাতৃভাষা বাংলার সঠিক চর্চা ও শুদ্ধ প্রয়োগে আমাদের আরও বেশি আন্তরিক হতে হবে। ভাষা প্রয়োগে শব্দের মধ্যে ইংরেজি শব্দ ব্যবহার করে ভাষার দুর্ব্যবহার করা থেকে সবাইকে বিরত থাকতে হবে।’

সহসভাপতি, ফেনী বন্ধুসভা

সম্পূর্ণ পড়ুন