মঙ্গলবার (৫ মে) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার বাঘরাপাড়া এ.আর ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
ভরাডোবা হাইওয়ে থানার ওসি ইশতিয়াক আহমেদ জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহ লেনে চলন্ত ইটভাঙা লতে সজোরে ধাক্কা দেয় শেরপুরের নালিতাবাড়ীগামী আব্দুল্লাহ পরিবহনের একটি বাস। এতে ঘটনাস্থলেই জাহাঙ্গীর নামে এক শ্রমিক নিহত ও ফারুক নামে আরেকজন আহত হয়।
আরও পড়ুন: ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩ জনের পরিচয় মিলেছে
তিনি আরও জানান, ঘাতক বাসটিকে জব্দ ও চালক সাঈদকে (৩৫) আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

১৮ ঘন্টা আগে
১








Bengali (BD) ·
English (US) ·