রাজীব শুক্লা টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, ‘আইসিসি একটি বড় বিবৃতি দিয়েছে। তারা খেলোয়াড়সুলভ আচরণের কথা বলেছে। আমরা আইসিসির সঙ্গে পুরোপুরি একমত। আইসিসির সঙ্গে কথা না হওয়া পর্যন্ত বিসিসিআই এ বিষয়ে কোনো মন্তব্য করবে না।’
রোববার (১ ফেব্রুয়ারি) পাকিস্তান সরকার ঘোষণা দেয় যে, টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান ক্রিকেট দলকে অনুমতি দেওয়া হয়েছে। তবে ভারতের বিপক্ষে ম্যাচটা তারা খেলবে না। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে পাকিস্তান সরকার জানায়, ১৫ ফেব্রুয়ারি গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচে তাদের দল মাঠে নামবে না। তবে কেন এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে পরিষ্কার করে কিছু জানানো হয়নি।
আরও পড়ুন: ম্যাচ বয়কট করলেও পাকিস্তানকে শাস্তি দেয়ার এখতিয়ার নেই আইসিসির
তার কয়েক ঘণ্টা পর একটি বিবৃতি দেয় আইসিসি। যেখানে বলা হয়েছে, পাকিস্তান যদি বেছে বেছে কিছু ম্যাচে অংশ নেয়, তবে সেটি টুর্নামেন্টের মূল চেতনা ও মর্যাদাকে ক্ষুণ্ন করবে। আইসিসি আরও জানায়, তারা পাকিস্তান সরকারের সিদ্ধান্তের কথা শুনেছে এবং পিসিবির আনুষ্ঠানিক চিঠির অপেক্ষায় আছে।
বিবৃতিতে আইসিসি আরও জানিয়েছে, বৈশ্বিক টুর্নামেন্টগুলো চলে খেলাধুলার সততা ও প্রতিযোগিতামূলক মনোভাবের ওপর ভিত্তি করে। নির্দিষ্ট কোনো ম্যাচ না খেলা এই চেতনার পরিপন্থি।
পাকিস্তান সরকারের এই সিদ্ধান্তকে ক্রিকেট বিশ্বের কোটি কোটি ভক্তের জন্য হতাশাজনক আখ্যা দিয়েছে আইসিসি। এছাড়া একটি সম্মানজনক সমাধানের পথ খুঁজতে পিসিবিকে অনুরোধ করেছে আইসিসি।
আরও পড়ুন: ‘আইসিসির এখন নেতৃত্ব দেওয়ার সময়, বক্তব্য নয়’
তবে ভারতের বিপক্ষে ম্যাচ না খেললেও পরের রাউন্ডে যাওয়ার সুযোগ রয়েছে পাকিস্তানের। তবে দেশটির এমন সিদ্ধান্তে তাদেরকে জরিমানা করার ক্ষমতা রাখে আইসিসি।
ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, ভারতীয় দলের শ্রীলঙ্কা সফরের কথা রয়েছে। যেখানে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব টসের জন্য উপস্থিত হলে যদি পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আগা উপস্থিত না হন, তাহলে ম্যাচ রেফারি ভারতকে ওয়াকওভার এবং দুই পয়েন্ট দেবেন।
এছাড়া ওই ম্যাচের বাইরেও পাকিস্তান বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞার মুখোমুখি হতে পারে। যার মধ্যে রয়েছে আর্থিক জরিমানা, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট হারানো, আইসিসি র্যাঙ্কিংয়ে নিচে নেমে যাওয়া, পাকিস্তান সুপার লিগে খেলোয়াড়দের অংশগ্রহণের উপর বিধিনিষেধ।
]]>
২ সপ্তাহ আগে
৪






Bengali (BD) ·
English (US) ·