ভারতের প্রজাতন্ত্র দিবসে এবার প্রধান অতিথি কারা?

৪ সপ্তাহ আগে
২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস। প্রতি বছরের মতো এবারও নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে এ দিবসটি উদ্‌যাপন করা হচ্ছে। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান ভারতের জন্য বেশ কূটনৈতিক গুরুত্ব বহন করে।

এই দিবসের প্যারেডে প্রধান অতিথি নির্বাচন করা দেশটির বৈদেশিক নীতি এবং আন্তর্জাতিক অংশীদারিত্বের মনোযোগ প্রতিফলিত করে। প্রজাতন্ত্র দিবসের প্যারেডে প্রধান অতিথি বাছাই দেশটি বৈদেশিক নীতি এবং আন্তর্জাতিক সম্পর্ককে প্রাধান্য দিয়ে থাকে।

 

ইন্ডিয়া টুডেসহ ভারতের একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এ বছর ভারতের প্রজাতন্ত্র দিবস উদ্‌যাপনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনকে আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

 

আরও পড়ুন: ট্রেনে তর্কাতর্কি: মুম্বাই স্টেশনে অধ্যাপককে ছুরিকাঘাতে হত্যা

 

২৫ থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত তারা ভারতে অবস্থান করবেন বলে বলে জানা গেছে। এ বছর দুইজনই প্রজাতন্ত্র দিবসের প্যারেডের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। গত বছর এই প্যারেডের প্রধান অতিথি ছিলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো।

 

ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টটে এবারের প্যারেডে আমন্ত্রণ জানানো নিয়ে নয়াদিল্লির অন্য উদ্দেশ্যও রয়েছে। আগামী ২৭ জানুয়ারি নয়াদিল্লিতে ১৬তম ভারত–ইইউ শীর্ষ সম্মেলনের বৈঠক রয়েছে। ফলে এই সফর প্যারেড দেখা বা ভোজসভার বাইরেও দুই পক্ষের মূল লক্ষ্য হলো, দীর্ঘ ২০ বছর ধরে ঝুলে থাকা ‘মুক্ত বাণিজ্য চুক্তি’ (এফটিএ) চূড়ান্ত করা।

 

আরও পড়ুন: ৫০ পর্যন্ত গুনে উঠতে পারেনি ৪ বছরের মেয়ে, পিটিয়ে হত্যা করল বাবা!

 

বৈঠকের গুরুত্ব তুলে ধরে ইউরোপীয় কাউন্সিলের সভাপতি আন্তোনিও কোস্টা বলেছেন, ‘ভারত ইইউ-এর জন্য একটি গুরুত্বপূর্ণ অংশীদার। এই বৈঠক আমাদের অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার এবং সহযোগিতা এগিয়ে নেয়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হবে।’

 

এ বছর ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানটি অন্য আরেকটি কারণে বেশি গুরুত্ব বহন করছে, কারণ দেশটির জাতীয় গান ‘বন্দে মাতরম’ এর ১৫০তম বার্ষিকী উদযাপন করছে।

 

তথ্যসূত্র: উইন নিউজ

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন