ভারতে ‘বিরিয়ানি ও তরমুজ খেয়ে’ দুই সন্তানসহ স্বামী-স্ত্রীর মৃত্যু!

১ সপ্তাহে আগে
ভারতের মুম্বাইয়ে ৪০ বছর বয়সি এক ব্যক্তি, তার ৩৫ বছর বয়সি স্ত্রী এবং তাদের ১৬ ও ১৩ বছরের দুই শিশু কন্যা মারা গেছে। তাদের নাম যথাক্রমে: আবদুল্লাহ দোকাদিয়া, নাসরিন দোকাদিয়া এবং তাদের দুই মেয়ে আয়েশা ও জয়নাব।

সোমবার (২৭ এপ্রিল) স্থানীয় পুলিশ জানিয়েছে, খাদ্য বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

 

মুম্বাই পুলিশের তথ্যানুসারে, ঘটনাটি ২৫ এপ্রিল রাতের। সেদিন ঘনিষ্ঠ আত্মীয়স্বজনসহ পরিবারের মোট নয়জন সদস্য রাত প্রায় সাড়ে ১০টার দিকে একসঙ্গে খাবার খান।

 

পরে আত্মীয়রা নিজ নিজ বাড়িতে ফিরে যান। জানা যায়, রাত ১টা থেকে দেড়টার মধ্যে পরিবারের চার সদস্য তরমুজ খেয়েছিলেন।

 

এনডিটিভি জানিয়েছে, ২৬ এপ্রিল ভোর সাড়ে ৩০ থেকে ৬টার দিকে চারজনেরই বমি ও পাতলা পায়খানাসহ গুরুতর উপসর্গ দেখা দিতে শুরু করে। প্রাথমিকভাবে একজন পারিবারিক চিকিৎসক তাদের চিকিৎসা করেন এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য একটি হাসপাতালে পাঠানো হয়। 

 

আরও পড়ুন: সম্পর্কে ‘অবহেলা’, হাত-পা বেঁধে প্রেমিকের গায়ে আগুন দিলেন তরুণী!

 

চিকিৎসা সত্ত্বেও ছোট মেয়েটি আনুমানিক সকাল ১০টা ১৫ মিনিটে মারা যায়, আর স্বামী মারা যান সেদিন রাত প্রায় সাড়ে ১০টার দিকে। চিকিৎসাধীন অবস্থাতে স্ত্রী ও বড় মেয়েরও মৃত্যু হয়।

 

তাদের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে, কিন্তু হিস্টোপ্যাথলজিক্যাল রিপোর্ট হাতে পাওয়ার পরেই মৃত্যুর চূড়ান্ত কারণ নিশ্চিত হওয়া যাবে। জেজে মার্গ থানায় একটি আকস্মিক মৃত্যু (এডি) মামলা দায়ের করা হয়েছে।

 

প্রাথমিক জবানবন্দি অনুযায়ী, পরিবারের এক সদস্য পুলিশকে জানিয়েছেন, তারা রাতে তরমুজ খাওয়ার আগে বিরিয়ানি খেয়েছিলেন।

 

পুলিশ কর্মকর্তারা বলছেন, ‘সন্দেহজনক খাদ্য বিষক্রিয়া’র সঠিক কারণ এখনও অস্পষ্ট এবং বিষয়টি তদন্তাধীন।

 

সূত্র: এনডিটিভি

 

]]>
সম্পূর্ণ পড়ুন