যুক্তরাষ্ট্রের জন্মসূত্রে নাগরিকত্ব আইনে পরিবর্তনের আহ্বান জানিয়ে করা নিজের বক্তব্যে স্যাভেজ অভিযোগ করেছিলেন, চীন ও ভারতের মতো দেশের মানুষ যুক্তরাষ্ট্রে আসে ‘নবম মাসে শিশুর জন্ম দিতে’ এবং এই আইন তাদেরকে ‘তাৎক্ষণিক’ মার্কিন নাগরিক বানিয়ে দেয়।
স্যাভেজের ভাষ্য, ‘বর্তমান আইনি ব্যবস্থা (যুক্তরাষ্ট্রের) অভিবাসীদেরকে গর্ভাবস্থার নবম মাসে যুক্তরাষ্ট্রে এসে মার্কিন আইনের অপব্যবহার করার সুযোগ করে দেয়।’
ভিডিওতে মাইকেল স্যাভেজ যুক্তি দেন,
এই ধরনের কর্মকাণ্ড একটি লুপহোল তৈরি করে, যার মাধ্যমে একটি শিশু তাৎক্ষণিকভাবে এখানকার নাগরিক হয়ে যায়, এবং তারপর তারা চীন, ভারত বা পৃথিবীর অন্য কোনো নরকতুল্য জায়গা থেকে পুরো পরিবারকে নিয়ে আসে।
মূলত নিউজম্যাক্স সিরিজ ‘দ্য স্যাভেজ নেশন’-এ প্রচারিত ফুটেজটি ‘কমেন্টারি ডোনাল্ড জে. ট্রাম্প পোস্টস ফ্রম ট্রুথ সোশ্যাল’ নামক অ্যাকাউন্টটির মাধ্যমে তুলে ধরা হয়, যেটি প্রেসিডেন্টের সোশ্যাল মিডিয়া কার্যকলাপ পুনঃপোস্ট করার জন্য নিবেদিত একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।
ভিডিও ক্লিপটিতে বিচারিক প্রক্রিয়া নিয়ে গভীর হতাশা প্রকাশ করে স্যাভেজ বলেছিলেন, ‘আজকের এই সংক্ষিপ্ত আলোচনাটি হবে জন্মসূত্রে নাগরিকত্ব বিষয়ে সুপ্রিম কোর্টে আমি এইমাত্র যে যুক্তিগুলো শুনলাম, তা নিয়ে। যুক্তিগুলো শুনে আমি কিছুটা ক্ষুব্ধ হয়েছি, কারণ আমি কেবল আইনি পরিভাষার অবাধ ব্যবহারই শুনেছি।’
আরও পড়ুন: ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা ৩৬ থেকে ৭২ ঘণ্টার মধ্যে হতে পারে: ট্রাম্প
সংশ্লিষ্ট আইনি প্রতিনিধিত্বের সমালোচনা করে স্যাভেজ মন্তব্য করেন, ‘অবৈধ অভিবাসীদের দিয়ে আমেরিকাকে ভাসিয়ে দিয়ে এর জনসংখ্যার বিন্যাস চিরতরে বদলে দেয়ার পক্ষে যে ব্যক্তি যুক্তি দিচ্ছিলেন, তিনি একজন চীনা-আমেরিকান! তিনি অত্যন্ত বুদ্ধিমান, অত্যন্ত দুষ্ট এবং অত্যন্ত ধূর্ত।’
সূত্র: দ্য হিন্দু, এনডিটিভি
]]>
১ সপ্তাহে আগে
৫








Bengali (BD) ·
English (US) ·