সোমবার (২ ফেব্রুয়ারি) পোখারা রঙ্গশালা স্টেডিয়ামে ভারতকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। প্রথমার্ধের শুরুতে বাংলাদেশের ডেরায় বেশ কয়েকবার আক্রমণ চালায় ভারত। তবে ২৯তম মিনিটে লিড নেয় লাল-সবুজের মেয়েরা। প্রথম গোলটি আসে অর্পিতার পা থেকে। এরপর আলপির গোলে ম্যাচের লাগাম হাতের মুঠোয় নেয় বাংলাদেশ।
ম্যাচ শেষে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে কোচ পিটার জেমস বাটলার অবশ্য স্বীকার করলেন, শুরুতে বেশ নড়বড়ে ছিল তার দল। ‘মেয়েরা অসাধারণ মানসিকতা ও দৃঢ়তা দেখিয়েছে। আমাদের শুরুটা খুব একটা ভালো হয়নি। কিছু ছোটোখাটো চোট ছিল, কয়েক জনের ব্যথা ছিল। কিন্তু আমার মনে হয়, আমরা প্রথম দিকের হালকা ঝড়, চাপ, যা ইচ্ছা বলুন; আমরা সেটা কাটিয়ে উঠেছি।’
আরও পড়ুন: মেসি বিশ্বকাপ খেলবেন কি–না, যা বললেন মায়ামির কোচ
বাটলার আরও বলেন, ‘ম্যাচে ভারতের গোলের সুযোগ তৈরির মুহূর্ত ছিল। আমি বলতে চাইছি, তাদের কিছু ভালো খেলোয়াড় আছে। আমি মনে করি, তারা আমাদের চেয়ে লম্বা, শারীরিকভাবে আরও শক্তিশালী। আমাদের মেয়েরা তুলনামূলকভাবে তাদের চেয়ে ছোটোখাটো গড়নের ও দুর্বল। তবে আমরা মানসিক শক্তি দেখিয়েছি এবং অভীষ্ট লক্ষ্যে পৌঁছেছি। আমি মনে করি, আমরা জয়ের যোগ্য ছিলাম।’
প্রথমার্ধের শেষদিকে মামনি চাকমা ও ক্রানুচিং মারমাকে তুলে নেন কোচ। আর দ্বিতীয়ার্ধে সুরভি আকন্দ প্রীতি, জয়নব বিবি রিতা ও তৃষ্ণা রানীকে তুলে নেন বাটলার। তাদের পরিবর্তে মাঠে নামেন প্রতিমা মুন্দা, শান্তি মার্দি, বন্যা খাতুন, মৌমিতা খাতুন ও মিরা খাতুন।
আরও পড়ুন: আর্জেন্টিনাকে হারিয়ে কোপা আমেরিকায় ব্রাজিলের ১২তম শিরোপা
‘আমার মনে হয় না, আমি স্ট্রাইকারদের তুলে নিয়েছি। চোট সমস্যা ছিল দলে। সুরভির চোট ছিল। প্রীতি, তৃষ্ণাও একটু আঘাত পেয়েছিল, কিন্তু ৭৫ মিনিট পর্যন্ত আমি তাদের তুলে নেইনি। ম্যাচের আগে ক্রানুচিংয়ের ঘাড়ে ব্যথা ছিল, তাই সে লড়াই করছিল বলে তাকে তুলে নিয়েছিলাম।’
তবে ম্যাচে কাকে তুলে কাকে মাঠে নামাবেন, সে বিষয়ে দোটানায় ছিলেন বাটলার। ‘কাকে তুলে কাকে নামব, এ নিয়ে আমি একটু দোটনায় ছিলাম। প্রথমার্ধে আমরা দুটি পরিবর্তন করেছি। আমার মনে হয়েছে, মামনি রাইট ব্যাক ঠিকঠাক কাজ করছে না। যদি কেউ আমার হয়ে খেলতে চায়, তাহলে তাকে রক্ষণের পাশাপাশি আক্রমণাত্মক দিকটিও দেখতে হবে। যদি না পারে, আমি তাকে টানব না। গত দুই বছরে আমি এটির উপর জোর দিয়েছি।’
]]>
২ সপ্তাহ আগে
৭






Bengali (BD) ·
English (US) ·