সোমবার (৩০ মার্চ) বিকেলে রাজধানীর কুরিল-প্রগতী স্মরণীর ‘কাজী মোটর্স’ নামের ওই প্রতিষ্ঠানে এনএসআই ও পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।
জানা গেছে, অভিযানে মোট প্রায় সাড়ে ৩৫০ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়। এর মধ্যে আনুমানিক ২০০ লিটার অকটেন এবং প্রায় ১৫০ লিটার ডিজেল রয়েছে।
অভিযান সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, ১২০ টাকায় জ্বালানি কিনে তা ২০০ টাকায় বিক্রি করা হচ্ছিল দোকানটিতে।
আরও পড়ুন: দেশে জ্বালানি সংকট নেই, মধ্যপ্রাচ্যের বাইরের সোর্সে নজর দিচ্ছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে দেখা যায়, অনুমোদন ছাড়াই বিপুল পরিমাণ জ্বালানি মজুত করে রাখা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কৃত্রিম সংকট তৈরি করে অধিক মূল্যে বিক্রির উদ্দেশ্যেই এসব জ্বালানি সংরক্ষণ করা হয়েছিল।
অভিযানের সময় দোকানের বিক্রেতাকে আটক করা হলে অভিযোগ স্বীকার করেছেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
অভিযানে অংশ নেয়া যৌথ বাহিনীর কর্মকর্তারা জানান, দেশে জ্বালানির কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজার অস্থিতিশীল করার চেষ্টা রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সাধারণ জনগণকে এ ধরনের অনিয়ম সম্পর্কে সচেতন থাকার এবং কোনো তথ্য পেলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়।

২ সপ্তাহ আগে
২








Bengali (BD) ·
English (US) ·