ভাঙ্গায় নারিকেল পাড়া নিয়ে দ্বন্দ্বে ভাইয়ের হাতে ভাই খুন

৫ দিন আগে
ফরিদপুরের ভাঙ্গায় গাছ থেকে নারিকেল পাড়া নিয়ে দ্বন্দ্বের জেরে শ্যামল বিশ্বাস (৩৭) নামে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে চাচাতো ভাই নিখিল বিশ্বাসের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকালে ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের খাটরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবক ওই গ্রামের রাধেশ্বর বিশ্বাসের ছেলে।

 

জানা যায়, কাউলীবেড়া গ্রামের শ্যামল বিশ্বাসের সাথে চাচাতো ভাই নিখিল বিশ্বাসের দীর্ঘদিন যাবৎ জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল। বিকেলে শ্যামল বিশ্বাস নারিকেল গাছ থেকে নারিকেল পাড়তে গেলে নিখিল বিশ্বাস বাধা দেয়। বাগবিতণ্ডার এক পর্যায়ে নিখিল বিশ্বাস ধারালো অস্ত্র দিয়ে শ্যামল বিশ্বাসের শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে।

 

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শ্যামল বিশ্বাসকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

আরও পড়ুন: ফরিদপুরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে ৩ লাখ টাকা ছিনতাই

 

ঘটনাটি নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, বাড়ির জমি-জমা নিয়ে দীর্ঘদিন যাবৎ তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে আজকে শ্যামল বিশ্বাসকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে আহত করে নিখিল বিশ্বাস। পরে শ্যামলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে।
 

]]>
সম্পূর্ণ পড়ুন