তামিলনাড়ু, কেরালা, আসাম, পদুচেরিতে কারা এগিয়ে
তামিলনাড়ুতে আজ সোমবার বেলা সাড়ে ১০টা পর্যন্ত ৬৬ আসনে এগিয়ে আছে ডিএমকে। আর টিভিকে এগিয়ে আছে ৬১ আসনে। এ রাজ্যে এনডিএ এগিয়ে আছে ৩৮ আসনে।
কেরালায় এগিয়ে আছে ইউডিএফ। দলটি ৫৯ আসনে এগিয়ে আছে। আর এলডিএফ এগিয়ে আছে ৪৭ আসনে। এনডিএ এগিয়ে আছে ৬ আসনে।
আসামে এনডিএ এগিয়ে আছে ৫০ আসনে। কংগ্রেস জোট এগিয়ে আছে ৩৫ আসনে।
কেন্দ্রশাসিত পদুচেরিতে এনডিএ পাঁচটি আসনে এগিয়ে আছে। ডিএমকে ও কংগ্রেস জোট এগিয়ে আছে তিনটি আসনে।
তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস
পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে বিজেপি: শুভেন্দু অধিকারী
শুভেন্দু অধিকারীভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী বলেছেন, এই রাজ্যে তাঁর দল বিজেপি সরকার গঠন করবে।
আজ সোমবার শুভেন্দু অধিকারী এই আশা প্রকাশ করেন।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা করা হচ্ছে আজ। গণনা করা ভোটের প্রাথমিক প্রবণতা অনুযায়ী, রাজ্যে বিজেপি এগিয়ে আছে। পিছিয়ে আছে ক্ষমতাসীন দল তৃণমূল। বিজেপি এগিয়ে আছে ১৬৮ আসনে। তৃণমূল এগিয়ে ১১৪ আসনে।
তথ্যসূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ও পিটিআই
এবার ভবানীপুরে মমতা এগিয়ে গেলেন
মমতা বন্দ্যোপাধ্যায়ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনার এখনকার প্রবণতায় ভবানীপুর আসনে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে আছেন। এখানে পিছিয়ে আছেন তাঁর প্রতিদ্বন্দ্বী বিধানসভার বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী।
অবশ্য এর আগে ভবানীপুরে মমতা পিছিয়ে ছিলেন। এগিয়ে ছিলেন শুভেন্দু। এখন আবার মমতা এগিয়ে গেলেন।
তথ্যসূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
ভবানীপুর আসনে মমতা পিছিয়ে
মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনার প্রাথমিক প্রবণতায় ভবানীপুর আসনে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পিছিয়ে আছেন। এগিয়ে আছেন তাঁর প্রতিদ্বন্দ্বী বিধানসভার বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী।
তথ্যসূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
কোন রাজ্যে কারা এগিয়ে
তামিলনাড়ুতে ৩২ আসনে এগিয়ে আছে ডিএমকে। আর এনডিএ এগিয়ে আছে ২ আসনে।
কেরালায় এগিয়ে আছে ইউডিএফ ও এলডিএফ। এই দুটি দল এগিয়ে আছে ৩৮ আসন। আর এনডিএ পেয়েছে ৪ আসন।
আসামে এনডিএ এগিয়ে আছে ১২ আসনে।
তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস
পশ্চিমবঙ্গে বিজেপি এগিয়ে ১৫৮ আসনে, তৃণমূল ১১৯ আসনে
স্থানীয় সময় দুপুর ১২টার মধ্যে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে
জয়–পরাজয়ের গতিপ্রকৃতি জানা যেতে পারেভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে এখন পর্যন্ত গণনা করা ভোটের প্রবণতা অনুযায়ী, বিজেপি এগিয়ে ১৫৮ আসনে, তৃণমূল ১১৯ আসনে।
২৯৪ আসনের এই বিধানসভায় সরকার গঠনের জন্য যেকোনো দলের প্রয়োজন হবে ১৪৮ আসনে জয়।
গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪টি আসনে ভোট গ্রহণ হয়। অনিয়মের অভিযোগে একটি আসনের ভোট বাতিল করে নির্বাচন কমিশন। তাই আজ ২৯৩ আসনে ভোট গণনা চলছে।
স্থানীয় সময় আজ সোমবার সকাল ৮টায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টা) কলকাতাসহ ২৩ জেলায় স্থাপিত ৭৭টি কেন্দ্রে একযোগে এই ভোট গণনা শুরু হয়।
তথ্যসূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
পশ্চিমবঙ্গে ইভিএমের ভোট গণনা শুরু
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে ইভিএমের ভোট গণনা শুরু হয়েছে। পাশাপাশি পোস্টাল ব্যালটের ভোট গণনাও চলছে।
স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে ইভিএমের ভোট গণনা শুরু হয়।
তথ্যসূত্র: আনন্দবাজার
পশ্চিমবঙ্গে বিজেপি ৪০ আসনে এগিয়ে, তৃণমূল ৩৯ আসনে
কলকাতার একটি ভোট গণনা কেন্দ্রের সামনের দৃশ্যভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে এখন পর্যন্ত গণনা করা ভোটের প্রবণতা অনুযায়ী, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এগিয়ে রয়েছে ৪০ আসনে। অন্যদিকে রাজ্যের বর্তমান ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ৩৯ আসনে।
স্থানীয় সময় আজ সোমবার সকাল ৮টায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টা) ভোট গণনা শুরু হয়।
স্থানীয় সময় দুপুর ১২টার মধ্যে জয়–পরাজয়ের গতিপ্রকৃতি জানা যেতে পারে। তবে গণনা পুরোপুরি শেষ হতে কোনো কোনো কেন্দ্রে রাতও হয়ে যেতে পারে।
তথ্যসূত্র: আনন্দবাজার
কড়া নিরাপত্তায় পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু
ভবানীপুরের সাখাওয়াত মেমোরিয়াল স্কুল ভোট গণনা কেন্দ্রের সামনের দৃশ্যকড়া নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে।
স্থানীয় সময় আজ সোমবার সকাল ৮টায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টা) ভোট গণনা শুরু হয়।
গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪টি আসনে ভোট গ্রহণ হয়। অনিয়মের অভিযোগে একটি আসনের ভোট বাতিল করে নির্বাচন কমিশন। তাই আজ ২৯৩ আসনে ভোট গণনা চলছে। কলকাতাসহ ২৩ জেলায় স্থাপিত ৭৭টি কেন্দ্রে একযোগে এই ভোট গণনা শুরু হয়।
প্রথমে গণনা করা হচ্ছে পোস্টাল ব্যালটের ভোট। এরপর গণনা করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নেওয়া ভোট।
তথ্যসূত্র: আনন্দবাজার
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু কিছুক্ষণ পর, কখন জানা যাবে ফল








Bengali (BD) ·
English (US) ·