মঙ্গলবার (২৪ মার্চ) মুক্তিওেযাদ্ধা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ২৫ তারিখ রাতে ১ মিনিটের ব্ল্যাক আউট কর্মসূচি পালিত হবে না।
এরআগে, সোমবার (২৩ মার্চ) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, গণহত্যা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ২৫ মার্চ রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত সারা দেশে প্রতীকী ব্ল্যাক আউট পালন করা হবে।
আরও পড়ুন: স্বাধীনতা দিবসে আলোকসজ্জাসহ যেসব বিষয়ে নিষেধাজ্ঞা
এর আগে গত ৮ মার্চ সচিবালয়ে এক প্রস্তুতিমূলক সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছিলেন, বৈশ্বিক জ্বালানি সংকট ও বিদ্যুৎ সাশ্রয়ে কৃচ্ছসাধনের লক্ষ্যে এবার ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসেও দেশব্যাপী কোনো আলোকসজ্জা করা হবে না।
]]>

৩ সপ্তাহ আগে
৬







Bengali (BD) ·
English (US) ·