অভিযান সূত্র জানায়, পৌর এলাকার জগৎ বাজারের যমুনা অয়েল মিলে ঢুকে দেখা যায় সেখানে বেশ অস্বাস্থ্যকর পরিবেশ বিরাজ করছে। মেঝ, দেয়ালসহ আসবাবপত্র স্যাঁতসেতে। শ্রমিকেরা স্বাস্থ্যবিধি তো মানছেনই না বরং খালি গায়ে কাজ করছেন।
আরও পড়ুন: ঢাকা-সিলেট মহাসড়কে যাতায়তকারীদের ‘দুঃখ’ ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড মোড়
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ব্রাহ্মণবাড়িয়ার সহকারি পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, সরিষার তেল অনেক ক্ষেত্রে সরাসরি খাওয়া হয় বিধায় এটি খাদ্যদ্রব্য হিসেবে বিবেচনা করা হয়। যমুনা অয়েল মিলে অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় সরিষার তেল প্রস্তুত করা হচ্ছিল। যে কারণে প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

৪ সপ্তাহ আগে
৫








Bengali (BD) ·
English (US) ·