ম্যাচের শুরুতেই এগিয়ে যায় কিংস। তৃতীয় মিনিটে সাদ উদ্দিনের ক্রস থেকে রাকিব হোসেনের কোনাকুনি শটে আসে প্রথম গোল। এরপর একাধিক সুযোগ নষ্ট করে ব্রাদার্স। বিশেষ করে কেরফালা কৌয়াতে ও স্যামুয়েল চিগোজি গোল করতে ব্যর্থ হন। প্রথমার্ধে দরিয়েলতনের একটি বাইসাইকেল কিক অফসাইডের কারণে বাতিল হয়।
দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় কিংস। ৭১ মিনিটে সাদ উদ্দিনের পাস থেকে ঠান্ডা মাথায় গোল করেন দরিয়েলতন। তিন মিনিট পর আবারও তিনি জালে বল জড়িয়ে জোড়া গোল পূর্ণ করেন। ম্যাচের ৮৮ মিনিটে সাব্বির হোসেন চতুর্থ গোলটি করে বড় জয় নিশ্চিত করেন।
আরও পড়ুন: বাংলাদেশের সঙ্গে খেলতে চায় আরও এক ইউরোপীয় দেশ, আগ্রহী ফিলিপাইন-গ্রানাডাও
এ জয়ের মাধ্যমে ফেডারেশন কাপের ফাইনালে পৌঁছে গেছে কিংস, যেখানে ১৯ মে কিংস অ্যারেনায় তারা খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ার্সের জয়ী দলের বিপক্ষে। অন্যদিকে, দ্বিতীয় কোয়ালিফায়ার্সে ১২ মে মুখোমুখি হবে মোহামেডান ও ব্রাদার্স ইউনিয়ন।
এদিকে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে ৩-০ গোলে হারিয়েছে মোহামেডান। জুয়েল মিয়ার জোড়া গোলের পর, শেষ দিকে জালের দেখা পান সৌরভ দেওয়ান।

২০ ঘন্টা আগে
১








Bengali (BD) ·
English (US) ·