ব্যালটে সিল মারার প্রস্তুতির অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, যা জানাল প্রশাসন

১ মাস আগে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ভোটকেন্দ্রে রাতে সিল মারার প্রস্তুতি নেয়া হচ্ছে বলে অভিযোগ ওঠে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালও হয়েছে। এ খবর পেয়ে ওই কেন্দ্রে সরেজমিন পরিদর্শন করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা। এ সময় তিনি এ ঘটনার কোনো সত্যতা পাননি বলেও গণমাধ্যমকে নিশ্চিত করেন।

স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, প্রিজাইডিং অফিসার মো. বশিরুল হক ভূঁইয়ার জামায়াতে ইসলামীর অনুসারী।


এ ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রিজাইডিং অফিসার মো. বশিরুল হক ভূঁইয়ার সঙ্গে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের বাগ্‌বিতণ্ডা এবং উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলে যৌথবাহিনী ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি শান্ত করে।  


বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় সিদ্ধিরগঞ্জে সিটি কর্পোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের ধনকুন্ডা পপুলার হাই স্কুলে (১৯০ নং ভোট কেন্দ্র) এ ঘটনা ঘটে।  


স্থানীয় সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ-৩ আসনের আওতাধীন সিদ্ধিরগঞ্জ থানার ধনকুন্ডা এলাকায় অবস্থিত ভোট কেন্দ্রটির দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার বশিরুল হক ভূঁইয়া এক সময় সিদ্ধিরগঞ্জ থানা শাখা জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারির পদে ছিলেন। তবে বর্তমানে তিনি শিক্ষকতা পেশায় আছেন এবং একটি স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বশিরুলের আগের দলীয় পদের খবর জেনে ভোট কেন্দ্রে প্রবেশ করে ব্যালট বক্স ও ব্যালট পেপার প্রস্তুতজনিত অভিযোগ তুলে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরবর্তীতে পরিস্থিতি অস্থিতিশীল হয়ে পড়লে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে যৌথ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


তবে বিষয়টিকে তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।

আরও পড়ুন: কুমিল্লায় বাজারের ব্যাগে টাকাসহ একজনকে ধরে পুলিশে দিলো জনতা

খবর পেয়ে ঘটনাস্থলে যান সিদ্ধিরগঞ্জের দায়িত্বে নিয়োজিত সহকারী রিটার্নিং অফিসার শাহিনা ইসলাম চৌধুরী।


তিনি বলেন, ‘যাচাই বাছাই ও তদন্ত করে অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি। মূলত বশিরুল হকসহ আমাদের প্রিজাইডিং কর্মকর্তারা নির্বাচনী কাগজপত্র হাতে পেয়ে গোছানোর কার্যক্রম করছিল। প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা মেলেনি। নির্বাচনে তিনি প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন।’


এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বারিক বলেন, ‘রিটার্নিং অফিসারসহ আমরা উপস্থিত হয়ে ঘটনার কোনো সত্যতা পাইনি।’

]]>
সম্পূর্ণ পড়ুন