ব্যাংকারদের উৎসাহ বোনাস নিয়ে ‍সুখবর দিলো কেন্দ্রীয় ব্যাংক

৬ দিন আগে
ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের উৎসাহ বোনাস প্রদানে কিছুটা নমনীয়তা এনেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে কোনো বছরে সব শর্ত পূরণ না হলেও, যদি ব্যাংকের বিশেষ কোনো অর্জন থাকে, তাহলে পরিচালনা পর্ষদ সর্বোচ্চ এক মাসের মূল বেতনের সমান বোনাস দিতে পারবে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি-২) থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।

 

তবে এ সুবিধা পেতে ব্যাংকগুলোকে কিছু গুরুত্বপূর্ণ শর্ত মানতে হবে। এর মধ্যে রয়েছে, সংশ্লিষ্ট বছরে ব্যাংককে অবশ্যই পরিচালন মুনাফা করতে হবে। আগের বছরের তুলনায় মূলধন কমে যাওয়া যাবে না। পাশাপাশি নতুন করে কোনো সঞ্চিতি বিলম্বের সুবিধার জন্য আবেদন করা যাবে না।

 

আরও পড়ুন: সম্মিলিত ইসলামী ব্যাংকে থাকতে চায় না সোশ্যাল ইসলামী ব্যাংক!

 

এই সিদ্ধান্তের ফলে একদিকে কর্মীদের কাজের উৎসাহ বাড়বে, অন্যদিকে ব্যাংকের আর্থিক শৃঙ্খলাও বজায় থাকবে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক। আগের নির্দেশনার অন্যান্য শর্তগুলো অপরিবর্তিত থাকবে। নতুন এই নির্দেশনা মঙ্গলবার থেকেই কার্যকর হয়েছে।

 

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ (২০২৩ পর্যন্ত সংশোধিত)-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে। দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে এটি পাঠানো হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন