গত সোমবার বিএফআইইউর পক্ষ থেকে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এ বিষয়ে চিঠি পাঠানো হয়। চিঠিতে তিন কর্মদিবসের মধ্যে আসিফ মাহমুদের ব্যক্তিগত ব্যাংক হিসাবের সব তথ্য নথিভুক্ত করে বিএফআইইউতে পাঠানোর নির্দেশনা দেয়া হয়েছে।
এর পরিপ্রেক্ষিতে আসিফ মাহমুদ জানিয়েছেন, তিনি নিজেই ব্যাংক লেনদেনের তথ্য সবার জন্য উন্মুক্ত করবেন।
মঙ্গলবার (৩ মার্চ) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া পোস্টে এসব কথা জানান তিনি।
ফেসবুক পোস্টে এনসিপির মুখপাত্র লিখেছেন, ‘আগামীকাল (বুধবার) আমি নিজেই ব্যাংক স্টেটমেন্ট সবার জন্য উন্মুক্ত করব। পদত্যাগের আগেই আয়-সম্পদের হিসাব মন্ত্রিপরিষদ বিভাগকে দিয়ে এসেছি।’
আরও পড়ুন: এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। ওই সরকারে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে তিনজন উপদেষ্টা হয়েছিলেন। তাদের একজন ছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। প্রথমে তিনি শ্রম মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। পরে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করেন আসিফ মাহমুদ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত ১০ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ ছাড়েন আসিফ মাহমুদ। বর্তমানে তিনি এনসিপির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন।

১ সপ্তাহে আগে
৩







Bengali (BD) ·
English (US) ·