২০২৪ সালের নভেম্বরে ইন্টার মায়ামির দায়িত্ব নিয়েছিলেন মাসচেরানো। তার অধীনে দলটি ৪৭ ম্যাচের মধ্যে ২৭টিতে জয় পেয়েছে। শুধু তাই নয়, গত মৌসুমে ক্লাবটিকে প্রথমবারের মতো এমএলএস কাপ জেতাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
মাসচেরানোর কোচিংয়ে ২০২৪-২৫ মৌসুমে দুর্দান্ত আক্রমণভাগের পরিচয় দেয় মায়ামি। এক মৌসুমে ১০১টি গোল করে তারা গড়ে নতুন রেকর্ড, যা এমএলএসের ইতিহাসে সর্বোচ্চ। এর মধ্যে প্লে-অফেই আসে ২০টি গোল।
ক্লাব বিশ্বকাপেও দলকে সাফল্য এনে দেন তিনি। গ্রুপ পর্বে পোর্তোকে হারিয়ে নকআউটে ওঠে মায়ামি, যদিও শেষ ষোলোতে পিএসজির কাছে হেরে বিদায় নিতে হয়।
আরও পড়ুন: শেষ মুহূর্তে মেসির ফ্রি-কিক রুখে ড্র, নতুন স্টেডিয়ামে জয়ের অপেক্ষা বাড়ল মায়ামির
বিদায়বার্তায় মাসচেরানো ক্লাব, স্টাফ ও খেলোয়াড়দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে খেলোয়াড়দের প্রশংসা করে তিনি বলেন, তাদের কারণেই স্মরণীয় সময় কাটাতে পেরেছেন। পাশাপাশি সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতে ক্লাবের সাফল্য কামনা করেন।
বর্তমানে ইস্টার্ন কনফারেন্সে ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে মায়ামি। মাসচেরানোর বিদায়ের পর আপাতত অন্তর্বর্তী কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন গিয়েরমো হোয়োস। আগামী শনিবার (১৮ এপ্রিল) কলোরাডোর বিপক্ষে মাঠে নামবে মায়ামি।

১৪ ঘন্টা আগে
১








Bengali (BD) ·
English (US) ·