এবার ঈদে শাকিব খানের প্রিন্স সিনেমার সাফল্য নিয়ে কথা থাকলেও ভাইরাল আইটেম গান জ্বালা নিয়ে কোনো কথা নেই। অভিনেত্রী তাসনিয়া ফারিণের আবেদনময় লুক আর উপস্থাপন নজর কেড়েছে গানটিতে সবার। তবে সেই লুক থেকে একেবারে সরে এসে এবার আলোকচিত্রী রফিকুল ইসলামের ক্যামেরায় বৈশাখী সাজপোশাকে ফ্রেমবন্দী হয়ে বাজিমাত করেছেন জ্বালা-গার্ল।
বৈশাখ মানেই লাল-সাদা। কোরা শাড়িতে ট্র্যাডিশনাল সোনালি বুননের লাল পাড়ের শাড়ি পরেছেন ফারিণ
পাফড স্লিভস বা সরল বাংলায় ঘটিহাতা ম্যাচিং ব্লাউজ পরেছেন ফারিণ
খোলা চুলে মেসি ও কার্লি স্টাইলিং করা হয়েছে। আর এতেই এসেছে ভিন্ন লুক। লাল ছোত টিপ, ন্যুড লিপস আর হালকা কাজল-মাসকারায় অপূর্ব লাগছে ফারিণকে। হাতে আছে চুড়ি।
পার্লের লহর দেওয়া ট্র্যাডিশনাল মিনাকারীর নেকপিস ও দুল পরেছেন এই অভিনেত্রীছবি: ফারিণের ইন্সটাগ্রাম
ফটোগ্রাফি: রফিকুল ইসলাম (র্যাফ ক্লিক)
পোশাক: সভ্যতা বাই রিফাহ
গয়না: জেভার বিডি
মেকওভার: অরা বিউতি লাউঞ্জ
স্টাইলিং: ফয়সাল তুষার









Bengali (BD) ·
English (US) ·