বৈরী আবহাওয়া: পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাটে নৌযান চলাচল বন্ধ

৬ দিন আগে
ঝড়-বৃষ্টির কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে বুধবার (২৯ এপ্রিল) সকাল ৬টা থেকে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।

ঘাট কর্তৃপক্ষ জানায়, রাতভর কখনো গুঁড়ি গুঁড়ি, কখনো মাঝারি আবার কখনো ভারী বৃষ্টি হয়। সকাল ৬টার দিকে বৃষ্টির সঙ্গে ঝড় শুরু হলে দুর্ঘটনা এড়াতে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

 

এতে ফেরি ও লঞ্চগুলো ঘাটের দুই প্রান্তে নিরাপদ স্থানে নোঙর করে রাখা হয়েছে। বিআইডব্লিউটিসির ডিজিএম মো. সালাম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আবহাওয়া অনুকূলে এলে ফেরি চলাচল আবার স্বাভাবিক করা হবে।

 

আরও পড়ুন: সকাল ৯টার মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

 

পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ২২টি ফেরি, ৩৩টি লঞ্চ এবং ৬৭টি স্পিডবোট চলাচল করে।

]]>
সম্পূর্ণ পড়ুন