রোববার (২৯ মার্চ) ভোরে কলাবাগান নর্থ রোড ভূতের গলির ৬৯/১ নম্বর বাড়ির পেছনে এই ঘটনা ঘটে। ওই যুবকের বয়স আনুমানিক ৩০ বলে জানিয়েছে পুলিশ। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।
কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেন জানান, অজ্ঞাতনামা ওই ব্যক্তি বৈদ্যুতিক তার চুরির ভবনের গ্রিল বেয়ে ছাদে ওঠে। সেখানে অনেকগুলো তার কেটে জমা করে। পরবর্তীতে কোনো একটি তার কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে নিচে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: ঈদের দিন ঢামেকে মায়ের সেই আহাজারি থামাল র্যাব
এসআই আরও জানান, বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষ মৃত ঘোষণা করেন।
ইকবাল হোসেন বলেন, ‘ওই ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।’
]]>
২ সপ্তাহ আগে
৫







Bengali (BD) ·
English (US) ·