বেড়াতে আসা মামার মোটরসাইকেল চালিয়ে প্রাণ গেল কলেজছাত্রের

৪ সপ্তাহ আগে
রাজধানীর খিলগাঁওয়ে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে মো. সাহারোজ আরেফিন গলিব (১৯) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন।

শুক্রবার (১৩ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে নাগদারপাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সাহারোজ ঢাকা ইম্পেরিয়াল কলেজে দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তার বাবা শামসুল আরেফিন কুয়েত প্রবাসী। বাসা খিলগাঁও বনশ্রী এল ব্লকে। তাদের গ্রামের বাড়ি পিরোজপুর সদর উপজেলা।

 

নিহত সাহারোজের এক চাচা জহিরুল ইসলাম কলিম জানান, ঢাকায় বেড়াতে এসেছিলেন সাহারোজের মামা। সেই মামার মোটরসাইকেল নিয়ে শুক্রবার ইফতারের পর একাই ঘুরতে বের হয়েছিল সে। ডেমরা এলাকাসহ আশপাশের এলাকা দিয়ে ঘুরে বাসায় ফেরার পথে নাগদারপাড় এলাকায় মোটরসাইকেল স্লিপ করে রাস্তায় পড়ে যায় সাহারোজ।

 

আরও পড়ুন: রাজধানীতে বৃষ্টির সময় দেয়াল ধসে নারী নিহত

 

কলিম আরও জানান, বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের চাকায় পৃষ্ট হয় সে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। খবর পেয়ে সেখান থেকে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

 

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, খিলগাঁও থানা পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠিয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন