সোমবার (৩০ মার্চ) বিকেলে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব ফারজানা মাহবুবার সভাপতিত্বে টেলিভিশন প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ আলোচনা হয়।
সভায় বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকোর ঊর্ধ্বতন কর্মকর্তা ও টেলিভিশন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় তথ্য ও সম্প্রচার সচিব জাতীয় দিবস ও অনুষ্ঠান এবং সরকারি প্রচার প্রচারণা ও বিভিন্ন অনুষ্ঠানের বিজ্ঞাপন বিনামূল্যে প্রচারের অনুরোধ জানান। এ ধরনের সরকারি প্রচার-প্রচারণা ও বিজ্ঞাপন প্রচারে আপত্তি নেই জানিয়ে, টেলিভিশনের প্রতিনিধিরা বলেন, বর্তমান বাস্তবতায় এ ধরনের বিজ্ঞাপন বিনামূল্যে প্রচার করা সম্ভব নয়। এজন্য বিজ্ঞাপন রেট নির্ধারণ করে অর্থ প্রদানের অনুরোধ করা হয়।
একই সঙ্গে এ ধরনের প্রচার প্রচারণার জন্য নির্মিত বিজ্ঞাপনের মান উন্নত করারও পরামর্শ দেন টেলিভিশন প্রতিনিধিরা। পরে তথ্য সচিব জানান, সিনিয়র সাংবাদিক ও সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে শিগগিরই বিজ্ঞাপনের রেট নির্ধারণে একটি কমিটি গঠনের মাধ্যমে এ বিষয়ে পরিকল্পনা নেয়া হবে।

২ সপ্তাহ আগে
৪







Bengali (BD) ·
English (US) ·