সোমবার (৬ এপ্রিল) দুপুরে জেলার কালীগঞ্জ উপজেলার বিএম এনার্জি এলপি গ্যাস প্লান্টে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফয়সাল এবং গাজীপুর আর্মি ক্যাম্পের সদস্যরা যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন।
আরও পড়ুন: গাজীপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
সংশ্লিষ্টরা জানান, সরকার পাইকারি ও খুচরা পর্যায়ে এলপিজি গ্যাসের দাম নির্ধারণ করে দিলেও প্রতিষ্ঠানটি ডিলারদের কাছ থেকে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম নিয়ে সিলিন্ডার বিক্রি করে আসছিল। এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে অভিযোগের সত্যতা মেলায় বিএম এনার্জি কোম্পানিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফয়সাল বলেন, ‘জনস্বার্থে এ ধরনের অনিয়ম রোধে ভবিষ্যতেও আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।’
]]>
২ ঘন্টা আগে
১







Bengali (BD) ·
English (US) ·