বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কুমিল্লার দেবীদ্বারে ভোট দেয়ার পর গণমাধ্যমের সাথে কথা বলার সময় এই আশাবাদ ব্যক্ত করেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমার আসনের এক লাখ ৩০০ ভোটার প্রথমবার ভোট দিচ্ছেন। সেই জায়গায় আগ্রহ, উৎসাহ রয়েছে। বেলা গড়ানোর সাথে সাথে ভোটের পরিস্থিতি পরিবর্তন হবে। আমরা আশা করি, উৎসাহটা বজায় থাকবে এবং সবাই ভোট দিতে আসবে। তবে আমরা গত দুইদিন দেখেছি ভোটাররা যেন ভোট না দিতে আসে সেই ব্যাপারে একটা প্রচেষ্টা ছিল। আমাকে ভোট দিলে বাড়িঘর জ্বালিয়ে দেয়ার হুমকি দিয়ে ভয়ভীতি দেখানো হয়েছে। একই সাথে সাথে আমরা গতকাল দেখেছি যে দেবীদ্বারে যারা জুলাইয়ে গুলি করে ইয়াসিন, সাব্বির, রুবেলদের (রুবেল ভাই বিএনপির নেতা ছিলেন) হত্যা করেছে-তারা এবং ঋণ খেলাপিরা ভোট যেন সুষ্ঠু না হয়, উৎসবমুখর পরিবেশ যেন বজায় না থাকে, সেটার চেষ্টা করছে। গতকাল সেটা আমরা বলেছি। আশা করি, বেলা গড়ানোর সাথে সাথে আমরা বিজয়ের দ্বারপ্রান্তের দিকে যেতে থাকব।’
আরও পড়ুন: হাসনাতকে সমর্থন জানিয়ে নাহিদ ইসলামের বার্তা
এজেন্ট বা অন্য কোনো সমস্যা প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, ‘ইনশাল্লাহ, এখনো পর্যন্ত কোনো সমস্যা হয় নাই। টেকনিক্যাল এবং প্রক্রিয়াগত কোনো জটিলতার খবর এখনো আমার কাছে আসেনি; যদি আসে তবে অবশ্যই জানাবো।’
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমরা কোনো সহিংসতা বা শঙ্কা থেকে মুক্ত থাকতে চাই। ভোট একটা উৎসবের হবে, ভোট তো ভয়ের না। মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করবে, যাকে ইচ্ছা তাকে বা যাকে পছন্দ তাকে ভোট দেবে। দেবীদ্বারের মানুষের কাছে আমার আহ্বান থাকবে-আপনারা যাকে ইচ্ছা ভোট দেন, শুধু ভোটের জন্য যেন আপনাদের ব্যক্তিগত সম্পর্কের অবনতি না ঘটে। আমরা চাই সামাজিক সৌহার্দ্যের সম্পর্ক যেন আপনারা বজায় রাখেন। ভোটাধিকার প্রয়োগের জন্য নিজেদের মধ্যে কোনো ধরনের নেতিবাচক সম্পর্ক আমরা প্রত্যাশা করি না। আপনাদের সাথে অনেকদিন পরে দেখা। কারণ সচরাচর ঢাকায় দেখা হয়, আমি গ্রামে আছি এই কারণে আপনাদের সাথে দেখা হয়েছে। থ্যাংক ইউ সবাইকে।’
আরও পড়ুন: সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা মির্জা ফখরুলের
সকাল সাড়ে ৭টা থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এর ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারা দেশে ২৯৯ সংসদীয় আসনে ভোট দেবেন ভোটাররা।
নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা যায়, দেশের মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এসব কেন্দ্রে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ থাকবে। এবারের নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। এই নির্বাচনে মোট ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী সংখ্যা ১ হাজার ৭৫৫ জন, স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। নারী প্রার্থী ৮৩ জন (দলীয় ৬৩ জন এবং স্বতন্ত্র ২০ জন)। রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে বিএনপি। তাদের প্রার্থী সংখ্যা ২৯১ জন। এই নির্বাচনে নিবন্ধিত ১০টি রাজনৈতিক দল কোনো প্রার্থী দেয়নি।
জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন বাতিল করেছে ইসি। এ কারণে এই আসনটি বাদে ২৯৯ সংসদীয় আসনে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

৪ সপ্তাহ আগে
৫







Bengali (BD) ·
English (US) ·