বেনাপোলে সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থী লিটনের মতবিনিময়

৪ সপ্তাহ আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় উন্নয়নমূলক ভবিষ্যৎ পরিকল্পনা জানাতে বেনাপোলে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন যশোর-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ নুরুজ্জামান লিটন। এসময় সাংবাদিকেরা প্রার্থীকে বিভিন্ন পরমর্শ দেন ও তাদের দাবি তুলে ধরেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত ৯ টায় বেনাপোল বাজারের একটি আবাসিক হোটেলে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। 


ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে বিএনপি প্রার্থী নুরুজ্জামান লিটন বলেন, ‘কেবল অর্থনৈতিক সক্ষমতা উন্নয়ন নয়। উন্নত শিক্ষা, চিকিৎসা ব্যবস্থা এবং সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক দিক দিয়ে পরিপূর্ণতা পেলেই একটি উন্নয়নশীল সমাজ বা রাষ্ট্র গঠন হয়। সেই লক্ষ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পথ অনুসরণ করে আমরা পথ চলছি। বেনাপোল স্থলবন্দর থেকে বছরে ১০ হাজার কোটি টাকার রাজস্ব আয় হয়। তবে এ এলাকার উন্নয়নে আগে থেকেই অবহেলিত। আমরা এই শার্শাকে দেশের সবচাইতে একটি আধুনিক শহর হিসেবে গড়তে চাই। যেখানে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং থাকবে না। দলমত ও ধর্মবর্ণ নির্বিশেষে সবার জন্য নিরাপদ ও সহাবস্থানের একটি শার্শা গড়তে আপনাদের সহযোগিতা কামনা করছি।’

আরও পড়ুন: বেনাপোল বন্দর / একদিনে ভ্রমণে ১২ লাখ ও বাণিজ্যে ৯ কোটি টাকা রাজস্ব আয়

এসময় তিনি আরও বলেন, ‘দেশ গঠনে সাংবাদিকদের বড় ভূমিকা রয়েছে। আপনাদের মাধ্যমেই দেশ ও জাতি সঠিক তথ্য জানতে পারে। সাহসী ভূমিকার কারণে অনেক অপরাধী ভয়ে থাকে। অসহায় মানুষের শক্তি ও সাহস যোগায়। সাংবাদিকদের জন্য কাজ করার ব্যাপারে আমি সবসময়ই প্রতিশ্রুতিবদ্ধ।’


সভায় বিশেষ অতিথি ছিলেন বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাবেক জেলা বিএনপির সহসভাপতি  আলহাজ শামছুর রহমান, সাবেক সভাপতি মফিজুর রহমান সজন, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম প্রমুখ।

]]>
সম্পূর্ণ পড়ুন