রোববার (১২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রোমান বেনাপোল পোর্ট থানার বেনাপোল গ্রামের সুমন শেখের ছেলে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন।
আরও পড়ুন: রাউজানে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১, ক্ষোভে বাসে আগুন জনতার
পুলিশ ও স্থানীয়রা জানান, রোমান বাইসাইকেলে করে শার্শা থেকে বেনাপোলের দিকে যাচ্ছিলেন। পথে আমড়াখালী চেকপোস্ট এলাকায় বিজিবির চলন্ত একটি গাড়ির সঙ্গে ধাক্কা লেগে তিনি পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় তাকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, দুর্ঘটনার পর আহত অবস্থায় রোমান চিৎকার করলেও তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা দেরিতে পৌঁছানোয় তাকে বাঁচানো সম্ভব হয়নি।
]]>
২ দিন আগে
১








Bengali (BD) ·
English (US) ·