বৃষ্টির আভাস নেই, ঢাকার তাপমাত্রা নিয়ে যা জানা গেল

২ সপ্তাহ আগে
রাজধানীর আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির আভাস নেই। তবে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।

রোববার (২৯ মার্চ) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের দেয়া সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।

 

এতে বলা হয়েছে, দিনের প্রথমার্ধে ঢাকা ও আশপাশ এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা নেই।

 

পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার গতিবেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।

 

আরও পড়ুন: টানা ৫ দিন সব বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

 

আজ ভোর ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড হয়েছে ২২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। একই সময় বাতাসের আদ্রতা ছিল ৮৯ শতাংশ।

 

আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গত শনিবারের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ২৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

]]>
সম্পূর্ণ পড়ুন