বৃষ্টিতে ভেসে গেলো পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ

২ সপ্তাহ আগে
সুপার এইটের প্রথম ম্যাচে মুখোমুখি পাকিস্তান ও নিউজিল্যান্ড। শনিবার (২১ ফেব্রুয়ারি) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলো পাকিস্তান। এরপরই শুরু হলো বৃষ্টির তাণ্ডব। টস হলেও মাঠে নামতে পারলো না কোনো দল। একটা বলও মাঠে গড়ালো না, শেষ পর্যন্ত বৃষ্টি না থামায় ম্যাচটা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। যার ফলে দুই দলই পেয়েছে এক পয়েন্ট করে।

পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ শুরুর আগে থেকেই ছিল বৃষ্টির শঙ্কা। সেই আশঙ্কা অনুযায়ী কলম্বোতে শুরু হয় বৃষ্টি। যখন টস অনুষ্ঠিত হয়, তখন থেকেই শুরু হয় বেরসিক বৃষ্টি। 

 

টস হলেও বৃষ্টি থামার নাম নেই। বৃষ্টির মাত্রা বেড়ে যাওয়ায় পুরো মাঠই কাভার দিয়ে ঢেকে দেওয়া হয়। দুই ঘণ্টা পেরিয়ে গেলেও ম্যাচটি শুরু করা সম্ভব হয়নি। বাংলাদেশ সময় রান ৮ টা ৪০ মিনিট থেকে শুরু হয় ওভার কাটা। অন্তত ৫ ওভারে ম্যাচ খেলতে হলেও রাত ১০ টা ৪৬ মিনিটের মধ্যে শুরু করতে হবে খেলা। শেষ পর্যন্ত সেটাও আর সম্ভব হয়নি। 

 

আরও পড়ুন: অভিষেকের ঘাটতি পূরণ করে নেব: সূর্যকুমার যাদব

 

এমন অবস্থায় বাংলাদেশ সময় রাত ৯ টা ৪০ মিনিটে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালসরা। আর তাতে দুই দলকেই সন্তুষ্ট থাকতে হয় এক পয়েন্ট নিয়ে। 

 

রোববার (২২ ফেব্রুয়ারি) সুপার এইটের দুটি ম্যাচ রয়েছে। পাল্লেকেলেতে দিনের প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড। আর সন্ধ্যায় আহমেদাবাদে স্বাগতিক ভারতের বিপক্ষে খেলবে দক্ষিণ আফ্রিকা।

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন