বৃষ্টির আগে ২৭ রান করা বাংলাদেশের জয়ের জন্য ২৫.৩ ওভারে প্রয়োজন আরও ২১৬ রান। ১৩ রান নিয়ে ব্যাট করছেন লিটন কুমার দাস, তাওহীদ হৃদয় ক্রিজে আছেন শূন্য রানে।
বাংলাদেশের ইনিংসে ৬.৩ ওভার খেলার পর ম্যাচ বন্ধ হয়। বজ্রপাত শুরু হওয়ায় বৃষ্টি পড়ার আগেই আম্পায়াররা ম্যাচ বন্ধ করে দেন। ততক্ষণে বাংলাদেশ ৩টি উইকেট হারিয়ে ফেলে। শাহিন শাহ আফ্রিদির করা প্রথম ওভারে ১ রান তুলেছিল তানজিদ তামিম ও সাইফ হাসানের উদ্বোধনী জুটি। পরের ওভারে আসে ৭ রান। তৃতীয় ওভারের শেষ বলে শাহিননের বলে মোহাম্মদ ওয়াসিমকে ক্যাচ দেন তানজিদ তামিম।
আগের ম্যাচে ৪২ বলে ৬৭ রান করা এই ব্যাটার আজ ফিরেন মাত্র ১ রানে। পরের ওভারের প্রথম বলেই বিদায় নেন সাই। ১২ বলে তিনি করেন ১২ রান। নাজমুল হোসেন শান্ত মেরেছেন সিলভার ডাক। তখন দলীয় রান ১৫।
আরও পড়ুন: আহত হয়ে হাসপাতালে পাকিস্তানের হুসাইন তালাত
এর আগে পাকিস্তানকে ২৭৪ রানে অলআউট করে বাংলাদেশ। পাকিস্তানের শেষ ৭টি উইকেট পড়ে ৪৩ রানের মধ্যে। দিনের সফল বোলার মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন। দলপতি ২ উইকেট নিয়েছেন মাত্র ৩৪ রানের বিনিময়ে, ৫৬ রানে রিশাদের শিকার ৩। পাকিস্তানের পক্ষে ফিফটি করেছেন মাজ সাদাকাত ও সালমান আলী আগা।
আগের ম্যাচে পাকিস্তানকে ১১৪ রানে অলআউট করে বাংলাদেশ ৮ উইকেটে জিতেছিল। আজ জিতলে এক ম্যাচ হাতে রেখে মিরাজরা সিরিজ জিতবে।

৪ সপ্তাহ আগে
৭








Bengali (BD) ·
English (US) ·