বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস

১ সপ্তাহে আগে
সারা দেশে বসন্তের আমেজ চললেও আগামী পাঁচ দিনের মধ্যে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যায় পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এ ছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার একটি অংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।


এতে আরও বলা হয়েছে, আজ চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও দেশের বাকি অংশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।


বুধবার থেকে সারা দেশে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তবে বৃহস্পতিবার আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।
 

আবহাওয়া সংক্রান্ত আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে


শুক্রবার তাপমাত্রা আবারও সামান্য বাড়বে। তবে পরবর্তী পাঁচ দিনের বর্ধিত অবস্থায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেয়া হয়েছে।


গত ২৪ ঘণ্টায় দেশের কিছু এলাকায় সামান্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে মাইজদীকোর্টে সর্বোচ্চ ৪ মিলিমিটার এবং নরসিংদীতে ৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। চট্টগ্রামে ১ মিলিমিটার এবং আমবাগানে সামান্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।


আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মোংলায় (৩৪.৫° সেলসিয়াস) এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজশাহীতে (১৪.৫° সেলসিয়াস)। রাজধানী ঢাকায় আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৮° সেলসিয়াস। আগামীকাল বুধবার ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৬টা ১৮ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ০৩ মিনিটে।

]]>
সম্পূর্ণ পড়ুন