বুধবার টাঙ্গাইলে আসছেন জামায়াতে আমির শফিকুর রহমান

২ সপ্তাহ আগে
টাঙ্গাইলে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (৪ ফেব্রুয়ারি) টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে নির্বাচনী জনসভায় ভাষণ দিবেন। এ উপলক্ষে সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইলে প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ১১ দলীয় জোটের টাঙ্গাইল জেলা শাখা।

সংবাদ সম্মেলনে টাঙ্গাইল-৫ (সদর) আসনের জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা জামায়াতের আমির আহসান হাবীব মাসুদ বলেন, জামায়াতের আমিরের আগমন উপলক্ষে আমরা প্রস্ততি গ্রহণ করছি। এ সমাবেশ টাঙ্গাইলে নতুন এক ইতিহাসের সৃষ্টি করবে। আমরা আশা করছি জামায়াতের ইসলামী লক্ষাধিক নেতাকর্মী উপস্থিত থাকবেন।


এর বাইরেও ১১ দলীয় জোটের নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত থাকবেন। আগামী ৪ ফেব্রুয়ারি টাঙ্গাইল বাসীকে দলে দলে পৌর উদ্যানে যোগ দিয়ে আমিরে জামায়াতের জনসভাকে সাফল্য মণ্ডিত করার জন্য অনুরোধ জানান।


আরও পড়ুন: মায়ের জাতিকে মর্যাদা দিতে এই সমাজ ব্যর্থ হয়েছে: জামায়াত আমির


সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হোসনে মোবারক বাবুল, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব মাসুদুর রহমান রাসেল, খেলাফত মজলিসের জেলা সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, শহর জামায়াতের আমির অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী, সেক্রেটারি সাইফুল ইসলাম, সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম, ৯নং ওয়ার্ডের সভাপতি শাহীন মিঞা প্রমুখ।

]]>
সম্পূর্ণ পড়ুন