ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের প্রতিবেদন থেকে জানা যায়, ভুক্তভোগী যুবকের নাম ওয়াই. ভি. ধর্মেন্দ্র। তবে থানায় অভিযোগ দায়ের করেছেন তার বাবা সত্যনারায়ণ। হায়দরাবাদ সেন্ট্রাল ক্রাইম স্টেশনে দায়ের করা এ মামলায় আশু ও তার পরিবারের কয়েকজন সদস্যের বিরুদ্ধে অভিযোগ নথিভুক্ত হয়েছে।
জানা যায়, ২০১৮ সালে লন্ডনে যখন বেড়াতে যান সেখানে ধর্মেন্দ্রের সঙ্গে পরিচয় হয় আশুর। আলাপ থেকে একসময় দুজনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। এরপর ধর্মেন্দ্রকে বিয়ের প্রতিশ্রুতি দেন অভিনেত্রী।
ধর্মেন্দ্রর পরিবারের দাবি, বিশ্বাসের সুযোগ নিয়ে ছেলের কাছ থেকে বিশাল পরিমাণ অর্থ, সোনা এবং সম্পত্তি নিয়েছেন আশু। ধর্মেন্দ্রের টাকায় নিজের নামে ফ্ল্যাট, গাড়ি কিনেছেন।
এফআইআরে উল্লেখ রয়েছে, ২০১৮ থেকে ২০২৫ সালের মধ্যে ধর্মেন্দ্রর কাছ থেকে ব্যাংকের মাধ্যমে প্রায় ৯.৩৫ কোটি রুপি নিয়েছেন আশু। প্রায় ৫ কেজি সোনা, একাধিক ফ্ল্যাটের কথাও উল্লেখ রয়েছে অভিযোগ পত্রে। এছাড়া ধর্মেন্দ্রর পরিবারের দাবি, ছেলের কাছ থেকে শুধু আশু নয়, তার বোনও আলাদা করে প্রায় ৫০ লাখ রুপি নিয়েছেন।
আরও পড়ুন: নিখোঁজের ২৪ দিন পর খোঁজ মিলল নির্মাতার
অভিযোগে আরও বলা হয়েছে, বিয়ের প্রতিশ্রুতি অনুযায়ী একসময় শুরু হয় বিয়ের প্রস্তুতি। কিন্তু হঠাৎ করেই সেই বিয়ে ভেঙে দেন আশু। বিয়ে ভেস্তে যাওয়ায় ধর্মেন্দ্র টাকা ও সম্পত্তি ফেরত চাইলে বেঁকে বসেন অভিনেত্রী। সম্পত্তি ফেরত দেয়ার বদলে ধর্মেন্দ্রকে নানভাবে হুমকি দিতে শুরু করেন।
আরও পড়ুন: সালমানের ‘তেরে নাম’ সিনেমা যে কারণে ফিরিয়ে দেন আমিশা
পুলিশ ইতিমধ্যেই এ মামলার তদন্ত শুরু করেছে। অভিনেত্রীর ব্যাংক আর্থিক লেনদেন, সম্পত্তির কাগজপত্র ও অন্যান্য প্রমাণ খতিয়ে দেখছে তদন্তকারীরা।
]]>
১ সপ্তাহে আগে
৩








Bengali (BD) ·
English (US) ·