বিয়েতে বিজয়-রাশমিকাকে যে বিশেষ উপহার দিলেন মোদি-অমিত শাহ

৬ দিন আগে
সাত বছরের প্রেমের সম্পর্ককে পূর্ণতা দিয়ে বিয়ে সারলেন দক্ষিণী তারকা রাশমিকা মন্দানা ও বিজয় দেবেরাকোন্ডা। অবশেষে জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন এ জুটি। এবার বিয়ে পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠান আগামী ৪ মার্চ হায়দরাবাদে অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাজস্থানের উদয়পুরে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে এই তারকা দম্পতি এখন হায়দরাবাদে অবস্থান করছেন।

বিয়ের আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করে তাদের আমন্ত্রণ জানিয়েছিলেন এই যুগল। সম্প্রতি সেই সাক্ষাতের অভিজ্ঞতা ও প্রাপ্ত উপহারের কথা গণমাধ্যমে জানিয়েছেন বিজয়।


বিজয় দেবেরাকোন্ডা জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কাটানো সময়টি তাদের জন্য ছিল অত্যন্ত সম্মানজনক। সাক্ষাতের সময় তারা ভারতীয় সংস্কৃতি ও স্থাপত্য নিয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রী এই নবদম্পতিকে আশীর্বাদ করার পাশাপাশি বিজয়ের বাবা-মায়ের উদ্দেশে একটি বিশেষ চিঠি লিখে দিয়েছেন।

 

আরও পড়ুন: বিয়ের পর প্রথমবার জনসম্মুখে বিজয়-রাশমিকা


অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই দম্পতিকে আশীর্বাদস্বরূপ একটি গণেশ মূর্তি উপহার দিয়েছেন। বিজয় জানান, সেই উপহারটি বর্তমানে তাদের বাড়ির প্রার্থনাকক্ষে রাখা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাদের ভারতীয় সিনেমা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

 

আরও পড়ুন: কেমন ছিল বিজয়-রাশমিকার বিয়ের মুহূর্ত?


ভারতের রাজস্থানের উদয়পুরে অনুষ্ঠিত হয় তাদের বিয়ের পুরো আয়োজন। বিয়ের দিন রাশমিকা সেজেছিলেন লাল রঙের জমকালো শাড়িতে। ভারী মেকআপের সাথে ছিল ভারী সোনার গয়না। নায়িকার সাজে সবচেয়ে বেশি নজর কেড়েছে গালের একটি তিল বা কালো টিকা। কুনজর থেকে নিরাপদ থাকতে বিয়ের একটি রীতি অনুযায়ী এটি পরেন অভিনেত্রী।

]]>
সম্পূর্ণ পড়ুন