ভারতীয় সংবাদমাধ্যম এবিপি লাইভের প্রতিবেদন থেকে জানা যায়, নিজ জন্মস্থান ভারতের উত্তরাখণ্ডের পাহাড়ি পরিবেশে শৈশবের ভালোবাসাকেই জীবনসঙ্গী করেছেন জুবিন। তার স্ত্রী গ্ল্যামার দুনিয়ার কেউ নন।
পাত্রী সম্পর্কে কোনো তথ্য না পাওয়া গেলেও জানা গেছে দীর্ঘদিন প্রেমের সম্পর্কে থাকার পর ধর্মীয় রীতি মেনে প্রেমিকাকে বিয়ে করেছেন সংগীত জগতের জনপ্রিয় এ কণ্ঠশিল্পী। ব্যক্তিগত জীবন আড়ালে রাখতে বরাবরই গায়ক আগ্রহী হওয়ায় বিয়ের খবর তিনি প্রকাশ্যে আনেননি।
আরও পড়ুন: টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় রণবীর কাপুর
বর্তমানে কাছের মানুষদের সঙ্গেই বিশেষ দিন ও বিবাহিত জীবন উদ্যাপন করছেন জুবিন। তবে বিয়ে নিয়ে এখনো কোনো অফিশিয়াল মন্তব্য করেননি তিনি। আবার বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর কোনো আপত্তিও জানাননি।
আরও পড়ুন: আবারও প্রেমের জাদু নিয়ে ফিরছে ‘সাইয়ারা’ জুটি
দেহরাদুনের ছেলে জুবিন নটিয়াল ২০১১ সালে একটি রিয়েলিটি শো থেকে পা রাখেন সংগীত দুনিয়ায়। তারপর দর্শক ও শ্রোতাদের তিনি উপহার দিয়েছেন একের পর এক হিট গান। ভক্তদের ভালোবাসায় সিক্ত জুবিন এখন পর্যন্ত ২০০-রও বেশি গানে কণ্ঠ দিয়েছেন।
]]>
১৪ ঘন্টা আগে
১







Bengali (BD) ·
English (US) ·