এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, নির্ধারিত সময়সীমা অর্থাৎ ৩১ জানুয়ারির মধ্যেই তদন্ত শেষ করেছে তদন্ত কমিটি। আজ সেই কমিটি বিসিবির হাতে প্রতিবেদন হস্তান্তর করেছে।
বিসিবি সভাপতি বুলবুলের কাছে প্রতিবেদনটি তুলে দিয়েছে৷ তদন্ত কমিটির সদস্য ব্যারিস্টার মুহাম্মদ মুস্তাফিজুর রহমান খান, ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা এবং বিসিবির পরিচালক রুবাবা দৌলা। কমিটির সদস্য অধ্যাপক ডা. নাঈমা হক বিদেশে অবস্থান করায় অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। তবে তদন্তে কী বেরিয়ে এল, সে বিষয়ে এখনও জানা যায়নি।
আরও পড়ুন: ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট পাকিস্তানের, যা বলছেন বিসিসিআই সহসভাপতি
তদন্ত কমিটির চেয়ারম্যান বিচারপতি তারিক উল হাকিম জানিয়েছেন, 'কমিটি নির্ধারিত সময়ের মধ্যেই অভিযোগগুলোর বিষয়ে বিস্তারিতভাবে অনুসন্ধান সম্পন্ন করেছে এবং আজ তা আনুষ্ঠানিকভাবে বিসিবির কাছে জমা দেওয়া হয়েছে।'
এর আগে, গত নভেম্বরে এক ইউটিউব চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে বিসিবির নারী বিভাগের সাবেক নির্বাচক ও ম্যানেজার, সাবেক জাতীয় পেসার মঞ্জুরুল ইসলাম এবং ওই বিভাগের সাবেক ইনচার্জ তৌহিদ মাহমুদের বিরুদ্ধে যৌন হয়রানি এবং পক্ষপাতিত্বমূলক আচরণের অভিযোগ তোলেন। এ বিষয়ে তখন বোর্ডের কাছে লিখিত অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার পাননি বলেও দাবি করেন তিনি।
আরও পড়ুন: ম্যাচ বয়কট করলেও পাকিস্তানকে শাস্তি দেয়ার এখতিয়ার নেই আইসিসির
জাহানারার এমন অভিযোগ জানার পরপরই বিসিবির পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। পরে গত ৯ নভেম্বর সেখানে আরও দুই জন সদস্য যোগ করা হয় তাদের ১৫ কর্মদিবসের মধ্যে চূড়ান্ত রিপোর্ট জমা দিতে বলা হয়। তবে সেই সময় পেরিয়ে যাওয়ার পর জানা যায়, আনুষ্ঠানিকভাবে অভিযোগ জমা দিতে জাহানারা নিজ থেকে ১৫ দিন সময় চেয়ে নিয়েছেন। তখন তদন্তের সময় বাড়িয়ে ৩১ জানুয়ারি ডেডলাইন দেয়া হয়।
]]>
২ সপ্তাহ আগে
৪






Bengali (BD) ·
English (US) ·