চলতি সপ্তাহেই ফিরতে পারেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল–এমন আশ্বাসই দিয়েছেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু।
জাতীয় নির্বাচনের পর গত ১৬ ফেব্রুয়ারি পরিবারের সঙ্গে সময় কাটাতে অস্ট্রেলিয়া যান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সেই থেকেই ক্রিকেটপাড়ায় গুঞ্জন হয়তো আর ফিরবেন না বিসিবি বস।
বিসিবি নির্বাচন ঘিরে বিতর্ক, বাংলাদেশের বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে ক্রিকেটাঙ্গনে অস্থিরতা আর অনিশ্চয়তা বাড়ছিল। গত ২৬ মার্চ বুলবুলের দেশে ফেরার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি না ফেরায় সেই সন্দেহ যেন আরও প্রকট হয়। তবে সব গুঞ্জনে আপাতত ইতি টেনেছেন বিসিবি পরিচালক মিঠু।
শনিবার (২৮ মার্চ) সংবাদমাধ্যমকে বিসিবির পরিচালক মিঠু বলেন, ‘অনলাইনে ওনার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ছিল। আমার কাছে যতটুকু ইনফরমেশন, এই সপ্তাহেই তিনি (দেশে) আসছেন।’
আরও পড়ুন: রিশাদের রাওয়ালপিন্ডিজের দু’শো ছাড়ানো স্কোর পাত্তাই দিলো না শরিফুলের পেশোয়ার
এদিকে, ভারতের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশনায় মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাদ দেয়ার প্রেক্ষিতে বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সম্প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছিল, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএলের খেলা এবং অনুষ্ঠান প্রচার/সম্প্রচার করা যাবে না।
তবে, নতুন সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ডয়চে ভেলেকে জানিয়েছেন, বাংলাদেশে আইপিএল সম্প্রচারে কোনো বাধা নেই।
আরও পড়ুন: পিএসএলে রিশাদ-নাহিদদের ম্যাচসহ খেলার সূচি
বাংলাদেশের কোনো চ্যানেল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কাছে আইপিএল সম্প্রচারের জন্য আবেদনপত্র দেয়নি বলে দাবি করে তিনি বলেন, ‘আমাদের কাছে আইপিএল দেখানোর ব্যাপারে কোনো আবেদন নিয়ে কেউ আসেনি৷ খেলাধুলা নিয়ে আমরা রাজনীতি করতে চাই না৷ ফলে বিষয়গুলো বাণিজ্যিকভাবেই আমরা দেখব৷ কোনো চ্যানেল যদি আইপিএল দেখানোর জন্য আমাদের কাছে আবেদন করে আমরা ইতিবাচকভাবেই বিবেচনা করব।’
অন্তর্বর্তী সরকারের নির্দেশনা নিয়ে তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের ওই নির্দেশনার এখন কোনো দাম নেই৷ এই সরকার যদি আমাদের বন্ধ রাখতে বলে আমরা বন্ধ রাখব৷ আগের সরকারের ওই সব নির্দেশনা এখন আর বহাল নেই৷’
]]>

৩ সপ্তাহ আগে
৩







Bengali (BD) ·
English (US) ·