বিসিএলের সূচি ও চার দলের স্কোয়াড প্রকাশ

১ দিন আগে
বিসিএলের প্রথম রাউন্ডের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সিলেটে। ২১ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে দুটি ম্যাচ আয়োজন করা হয়েছে। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চল, আর একই ভেন্যুর মূল মাঠে লড়বে পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চল।

২৫ এপ্রিল সব দল হোটেল থেকে চেক আউট করবে এবং ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) খেলতে সাময়িক বিরতিতে যাবে। 

 

পরবর্তী দুই রাউন্ডে সূচি অনুযায়ী পূর্বাঞ্চল খেলবে উত্তরাঞ্চলের বিপক্ষে এবং দক্ষিণাঞ্চলের মুখোমুখি হবে মধ্যাঞ্চল। তৃতীয় রাউন্ডে আবারও মাঠে নামবে উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চল, অন্য ম্যাচে মুখোমুখি হবে পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চল। 

 

আরও পড়ুন: স্পিন চ্যালেঞ্জের মাঝেও বাংলাদেশ সফর হবে রোমাঞ্চকর— বিশ্বাস লাথামের

 

তবে শেষ দুই রাউন্ডের ভেন্যু ও তারিখ এখনো চূড়ান্ত করেনি আয়োজকরা।

 

একনজরে বিসিএলের চার দলের স্কোয়াড: 

 

দক্ষিণাঞ্চল: ইফতেখার হোসেন ইফতি, মো. এনামুল হক বিজয় (উইকেটরক্ষক), মো. ফজলে রাব্বি মাহমুদ, মো. মিঠুন (অধিনায়ক), মো. সালমান হোসেন ইমন, কালাম সিদ্দিকী অলিন, মঈন খান, মো. রিজান হোসেন, আবু জায়েদ চৌধুরী রাহি, মো. সামিউন বাসির রাতুল, মো. রুয়েল মিয়া, আব্দুল হালিম, ওয়াসি সিদ্দিকী, মো. আশরাফুল হাসান, সফর আলী।

 

পূর্বাঞ্চল: মাহমুদুল হাসান জয়, মো. জাকির হাসান, অমিত হাসান, মুমিনুল হক সৌরভ (অধিনায়ক), শাহাদাত হোসেন (দিপু), ইয়াসির আলী চৌধুরী রাব্বি, মো. মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মো. আসাদুল্লাহ আল গালিব, জাকের আলী অনিক (উইকেটরক্ষক), ইবাদত হোসেন চৌধুরী, তোফায়েল আহমেদ রায়হান, নাঈম হাসান, হাসান মুরাদ, সৈয়দ খালেদ আহমেদ, মো. ইফরান হোসেন। 

 

আরও পড়ুন: নিউজিল্যান্ড সিরিজ খেলতে পিএসএল থেকে ফিরলেন চার ক্রিকেটার

 

মধ্যাঞ্চল: মো. সাদমান ইসলাম, নাঈম শেখ, আশিকুর রহমান শিবলী (উইকেটরক্ষক), মার্শাল আইয়ুব (অধিনায়ক), মাহফিজুল ইসলাম রবিন, জিশান আলম, মো. আব্দুল মাজিদ (উইকেটরক্ষক), শুভাগত হোম চৌধুরী, রাকিবুল হাসান, আবু হায়দার রনি, মো. আনামুল হক, আনিসুল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত, সুমন খান, ইকবাল হোসেন ইমন।

 

উত্তরাঞ্চল: মো. সাব্বির হোসেন, মো. আজিজুল হাকিম তামিম, আব্দুল্লাহ আল মামুন, ইকবাল হোসেন, আকবর আলী (অধিনায়ক এবং উইকেটরক্ষক), মো. তানবীর হায়দার খান, প্রীতম কুমার (উইকেটরক্ষক), এস এম মেহেরব হোসেন, তাইজুল ইসলাম, আবদুল গাফফার (সাকলাইন), মো. সানজামুল ইসলাম, রবিউল হক, মো. মুশফিক হাসান, মো. রহিম আহমেদ, মো. আসাদুল্লাহ হিল গালিব।

]]>
সম্পূর্ণ পড়ুন